'করোনাবন্দি বর্ষবরণ'
১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবে শেষ বর্ষবরণ করেছি ঠিক মনে নেই
শেষ কবে বৈশাখ সুখের ঝড় বইয়েছিল জীবনে
তাও মনে নেই।
কতবার যে মনে মনে প্রার্থনা করেছি
'এসো হে বৈশাখ, এসো এসো'
নিয়ে এসো আশার বারতা।
আজ এলো
বৈশাখ এলো অবশেষে
আশার বাণী নিয়ে, চোখের তারায় স্বপ্ন নিয়ে।
অথচ দেখো এমন দিনে আমরা দুজন গৃহবন্দী
প্রকৃতি তোমার আমার পায়ে পরিয়েছে অদৃশ্য শিকল।
অবশ্য একটা ব্যাপার কি জানো,
তুমি পাশে থাকলে সবটাই আমার রমনার বটমূল
কানে বাজে ছায়ানটের আবেশী বৈশাখী গান
চারপাশে নেচে বেড়ায় মঙ্গল শোভাযাত্রা
আমি দুলি গ্রামীন নাগরদোলায়।
তবে এসো আমরা রাঙাই নিজেদের
ঝটপট পরে নাও একটা লাল-সাদা পাঞ্জাবি
আর আমায় জড়িয়ে থাকুক একটা আটপৌরে শাড়ি
পায়ে আলতা, হাতে রিনিঝিনি চুড়ি, কপালে টিপ এঁকে দাও
তোমার সাথে হয়ে যাক আমার প্রথম পহেলা বৈশাখ যাপন।।১লা বৈশাখ, ১৪২৭
(ছবিটি আজ সকালে মোবাইলে তোলা)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন