আহা বিবস্ত্র, রক্তে রঞ্জিত দেশ আমার!
০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েকদিন ধরেই মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। কাল রাতে আরো বেশি মন খারাপ হয়ে গেছে। কেমন অস্থির লাগছিল। রাতে ঠিক মত ঘুমাতেও পারিনি। সারাদিন ঠিকমত কোন কাজ করতে পারিনি। কি হচ্ছে সারা দেশে এসব! আহা, আমার প্রিয় দেশটা একেবারে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে৷ বিশেষ করে নারীদের জন্য। এদেশে যেন নারী হয়ে জন্মানোই পাপ। দেশটা যেন কেবল পুরুষের। কী ভীষণ অসহায় নারীরা এদেশে! আমার জানা নেই পৃথিবীর আর কোন দেশে এত নাজুক অবস্থা আছে কিনা। আচ্ছা এই যে এমন আচরণ নারীর সাথে সেই নারীকে ছাড়াই তো পুরুষের চলে না। ধরা যাক কোনভাবে পুরো দেশ নারী শূন্য হয়ে গেছে। তখন থাকতে পারবে তো এই পুরুষগুলো নারীহীন সমাজে? মায়ের মমতা, বোনের যত্ন, স্ত্রীর আদর, কন্যার ভালোবাসা ছাড়া? আমার সত্যি তাদের একবার এমন পরিস্থিতিতে ফেলে দেখতে ইচ্ছে করে।
তবু এতটুকু সান্ত্বনা কিছু মানুষ অন্তত বিচারের দাবীতে পথে নেমেছে। তাদের আওয়াজেও যদি সরকারের টনক নড়ে। তবু যদি একটা সুষ্ঠু আইন পাশ হয় ধর্ষণের বিরুদ্ধে। তবু যদি ন্যায় বিচার হয় এই অমানুষগুলোর!
জানিনা আসলেই কি বিচার হবে নাকি এভাবেই চলতে থাকবে অনন্তকাল! সত্যি হতাশ হয়ে যাই মাঝে মাঝে।
ছবিঃ ফেসবুক
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন
১“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।
কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি...
...বাকিটুকু পড়ুন