somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১লা জুলাই ,২০১১ । নব্বই বছর আগে এই দিনে বাংলাদেশের মাটিতে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে । এককালের ছোট্ট চারার আজ পার হয়ে গেল নব্বই টা বছর । একানব্বইয়ে পা রাখল ।
প্রতিবছর কর্তৃপক্ষ এদিন নানান আয়োজনে উদযাপন করে । এবারেও করেছে ।
এবার আমার কথায় আসি । তিনটা বছর পার হয়ে গেল আমার এই প্রিয় ক্যাম্পাসে।প্রতিবার ভ্যাকাশন থাকে পুরো জুন মাস ।১লা জুলাই এলেই মনটা পড়ে থাকে প্রিয় ক্যাম্পাসে । কিন্তু.....আম্মু ২ তারিখের আগে আসতেই দেয়না :( এবার ভ্যাকাশন ছিল ২৫ জুন পর্যন্ত । মনটা নেচে উঠল । অবশেষে এবার তাহলে ক্যাম্পাসে থাকতে পারছি । কর্তৃপক্ষের পাশাপাশি বিভাগগুলোও নানান কিছু করে । আমারও ইচ্ছা জাগল একটা আনকমন দেয়ালিকা করার । করেও ফেললাম । সময়টা চলেই এল । ৩০জুন বিকেলে বৃষ্টিতে ভিজে ভিজে অন্য সবার মত আমিও আমার ডিপার্টমেন্টে আমার সম্পাদনায় নিজের হাতে গড়া দেয়ালিকা টানিয়ে দিয়ে এলাম :)


তারপর...................প্রিয় ক্যাম্পাস...............চার-পাঁচদিন ধরে তার চেহারা জ্বলজ্বল করছে .........রঙ-বেরঙের আলো ঢেউ খেলে যাচ্ছে সারা আঙিনা জুড়ে। মনেও আলোর নাচন লেগেছে । যখনই চোখ পড়ে যায় মনটা তখনই বলে ওঠে , ওয়াও ! কি সুন্দর আমার ক্যাম্পাসটা ! সেই আলোর নাচনে আজ উৎসবমুখর সারাটা দিন.....আজ যে তার জন্মদিন !

নব্বইতম জন্মদিনের শুরুটা ছিল rally দিয়ে । সকাল আটটায় সব হল থেকে ছেলে-মেয়েরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে চলে এল মল চত্বরের উৎসবমুখর পরিবেশে :

এরপরে উদ্বোধনের পালা .....শুরুতেই একঝাঁক সাদা কবুতর উড়ে গেল ভিসি স্যারের হাত দিয়ে...এরপর বেলুন.....হাজার হাজার শিক্ষার্থীর করতালির মধ্য দিয়ে নব্বইতম জন্মদিনের কেক কাটা ।
শুরু হল শোভাযাত্রা......মল চত্বর থেকে টিএসসি :

এক পশলা বৃষ্টি এসে আনন্দ আরো বাড়িয়ে দিল । শোভাযাত্রা শেষে হলে এলাম নাস্তা করতে আর রেস্ট নিতে । পরে আবারো বের হলাম আনন্দের যাত্রায় অংশ নিতে ..কার্জন হল, টিএসসি, কলাভবন, মল চত্বর সব....সবই যেন আজ আনন্দে মেতে আছে । লাল-নীল -সবুজ-হলুদ.....নানান রঙে তার সাজ । ঘুরে ফিরে দেখা প্রিয় ক্যাম্পাসের হাস্যজ্জ্বল মুখ !
১..সেজেছে কলাভবন :



২...রোকেয়া হলের আমার রুম থেকে দেখা কলাভবনের একাংশ :

৩...কলাভবনের সামনে:

৪..মল চত্বরে:



৫...কার্জন হলে :



ক্যাম্পাস ...আমার প্রিয় ক্যাম্পাস । কেমন যেন একটা মায়া এসে গেছে তার উপরে । ছেড়ে যেতে ইচ্ছা করে না । প্রিয় মুখ গুলো...আমার ডিপার্টমেন্ট, কলাভবন, হল, লাইব্রেরী, মল চত্বর, সিনেট ভবন ....সবই একান্ত আপন হয়ে গেছে আমার । ছাড়তে চাইনা তাদের.....আজীবন ধরে রাখতে চাই আঁকড়ে । এই তো নব্বই পার হল....আর দশ টা বছর পরেই শততম বার্ষিকী ....তখনও থাকতে চাই, তবে ছাত্রী হয়ে নয়, শিক্ষিকা হিসেবে ! প্রিয় ভার্সিটির জন্মদিনে এটাই আমার অব্যক্ত আশা ! প্রিয় কাম্পাস শেষকালটি পর্যন্ত বেঁচে থাকুক এই প্রত্যাশায় আমার এই পঞ্চাশ তম পোস্ট !
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×