somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাবা বলে ছেলে নাম করবে ,সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা,কেও জানে না, আগামি দিনের ঠিকানা !!! "

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ HSC পরীক্ষার রেজাল্ট দিচ্ছে অনেকেই উত্তীর্ণ হবে আবার অনেকেই অকৃতকার্য হবে ! কারো স্বপ্ন থাকবে গোল্ডেন প্লাস পাওয়া আর কারো স্বপ্ন থাকবে গোল্ডেন ডাক হতে বাঁচার ! কিন্তু এই রেজাল্ট টাই কি আসল ? অনেকের রেজাল্ট ভালো হতেই পারে । তাই বলে আমি খারাপ ? আমার কি মেধা নেই ???

আমি অকৃতকার্য , কিন্তু আমার ভিতর আমিত্ব আছে যা কিনা জেগে উঠতে পারে যে কোন সময় । এক বার পারি নাই তো কি হইছে ? আরেক বার হবে ! তাই বলে কি আমি পিছিয়ে গেলাম ? না , আমি পিছিয়ে যাইনি । আরেকবার পড়লাম , আরেকবার জানলাম কার বাপের কি ? মানুষের কথায় কি আসে যায় ?

পরীক্ষায় অকৃতকার্য হলাম তার জন্য কান্না- কাটি করতে হবে , তাও মা বাবাকে নিয়ে ? পরীক্ষায় অকৃতকার্য হলাম তার জন্য অভিমানে আত্মহত্যা করতে হবে , তা ও আবার মা বাবার মুখে চুন কালি মাখিয়ে ? পরীক্ষায় অকৃতকার্য হলাম তার জন্য বাড়ি থেকে পালাতে হবে, তাও আবার নিজের অক্ষমতাকে ঢাকতে গিয়ে ? ছিঃ ছিঃ ছিঃ এই সব লজ্জা জনক কাজ ।

তাহলে আস ইতিহাস দেখি !!! বিল গেটস, স্টিভ জবস এমন কি মার্ক জুকারবারগ পর্যন্ত স্নাতক শেষ করতে পারে নাই । আমাদের শচিন টেনডুলকার তো দশম শ্রেণীতেই তার পড়ালেখার পাঠ শেষ করেন ! আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মহুদয় মাত্র অষ্টম শ্রেণী পাশ , আমাদের এক সাবেক প্রধান মন্ত্রী ও ততটা শিক্ষিত ছিলেন না !! ভারতের বিলিওনিয়ার ধিরু ভাই আম্বানিরা তো অভাবের তারনায় ১৬ বছরের আগেই পরা লেখার পাঠ শেষ করতে হয়েছে ! সবচেয়ে বড় কথা বর্তমান ভারতের শিক্ষামন্ত্রি ও কিন্তু ( স্মৃতি ইরানি) নিজেই স্নাতক নন !!!

অনেকেই পরীক্ষায় পাশ করবে, গোল্ডেন পাবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আবার কেও বা হবে ব্যাংকার , বড় চাকুরে, অথবা কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক !!! আর আমি কি হব ? আমার জীবন কি অনিশ্চিত ? না ! আমাদেরকে আবারো নতুন উদ্যমে কাজ করতে হবে ! হতাশায় ভেঙ্গে পরলে চলবে না । আমরা বাঙালি জাতি । আমাদের রয়েছে অতীত ইতিহাস । আমরা ঝর -ঝঞ্জার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে জানি ! আমরা জানি কিভাবে টিকে থাকতে হয় !

তারপর ? তার পর ও কথা থেকে যায় । সবাই পারেনা পরীক্ষায় পাশ করতে, সবাই গোল্ডেন পাবে না, হবেনা ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার ! কিন্তু টিকে থাকার লড়াইয়ে ঠিকই একটা না একটা পথ সে খুজে বের করে ফেলে ! তার জন্য কান্না-কাটি নয়, আত্মহত্যা নয় অথবা বাড়ি থেকে পালিয়ে যাওয়া ! এগুলো নিরাশা বাদীরা করে , আমি নিরাশা বাদীদের পক্ষে নই ! আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবই না হয় আমিই সেরা ! পরীক্ষার রেজাল্ট গুল্লায় যাক প্রতিভা থাকলে তা বিকশিত হবেই ! আর প্রতিটা মানুষের ভিতরই সুপ্ত প্রতিভা লুকাইত !

তারা পাক না গোল্ডেন ! আমি না হয় হলাম অকৃতকার্য ! তাতে কি ? আমার খাই, আমার পরি, না হয় আবার পরীক্ষা দিব ! বৃষ্টি আসছে আজ , অঝর বৃষ্টি । বৃষ্টির পানি দিয়ে চোখের পানিটাকে ঢেকে ফেলতে হবে আর আশা রাখতে হবে! আশায় বাধি খেলাঘর !!!
“ বাবা বলে ছেলে নাম করবে ,সারা পৃথিবী তাকে মনে রাখবে,
শুধু একথা,কেও জানে না, আগামি দিনের ঠিকানা ! ” সত্যিই তো !!

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×