somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেট ! ইন্টারনেট ! আমরা ভালো কাজ করতেছি না খারাপ ?

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবছর আগের কথা চিন্তা করেন, আপনার প্রিয় গায়কের একটা নতুন গান রিলিজ হয়েছে। আপনাকে গান টা শুনতে হলে যেতে হবে দোকানে, গিয়ে আগে দেখতে হবে সেখানে গান টা আছে কিনা , পেলে সেটার জন্য পুরো ক্যাসেট বা সিডিটা কিনতে হবে। বাসায় আসবেন, প্লেয়ারে লাগাবেন , তারপর শুনতে পাবেন।

আজকে আমার দিকে তাকান, একটা সুধু মিউজিক সার্চ ইঞ্জিন যেমন TopFreeSongs এ যান, সার্চ করেন , পেয়ে যাবেন, ডাউনলোড করে নিলেই হলো।

আবার পেছন দিকে তাকান , একটা সিনেমা দেখতে হল এ যাওয়া, বা শুক্রবারের জন্য অপেক্ষা করে থাকার দিন এখন আছে ? নাই তো ভাই, আমরা এখন ঘোলা কিছু দেখি না, হাই কোয়ালিটি এর মুভি ডাউনলোড করে নিজের ইচ্ছেমত যখন খুশি সেভাবে দেখি।

সেদিন প্র্যাকটিক্যাল করতে বসছি, একটা কোড মনে নাই। আমি কি করলাম ? কোন এক অজানা প্রভাইডারের সার্ভার থেকে কোড টা নিলাম, হুট করেই মনে হলো আমার পেছনের তাকে বই টা আছে। সেখান থেকেই খুজে নিতে পারতাম।বাট নেট আসক্ত হয়ে পড়ছি কোনভাবে।

আসলে এগুলো উদাহারন ছিলো। আমরা এখন দরকারি বই টা কিনি না , পিডি এর আকারে ডাউনলোড করে নেই নেট থেকেই, বন্ধুদের সাথে যোগাযোগ ও রাখি অনলাইনে।

আমার আজকের টিউন করার উদ্দ্যেশ্য অন্যরকম।

ধরা যাক আপনি একজন গায়ক কি একজন লেখক। অনেক কষ্ট করে একটা মিউজিক এ্যালবাম কি বই বের করলেন। দেখা গেলো খুব কম মানুষ ই বই টা কিনলো। বাকিরা সবাই ডাঊনলোড করেই নিলো সেটা।

এতে ভালো দিক একটা, আপনার পরিচিতি, যারা দুরত্ব বা টাকার কারনে গান বা বই টা পেতেন না তারাও পেলেন । অর্থাৎ আপনার ক্রিয়েশন টা ছরিয়ে গেলো অনেক বেশীদুর।

আর খারাপ দিক হলো আপনার খরচের একভাগ ও উঠবে না, আপনার মনোবল নষ্ট হয়ে যাবে। এমন কি চিরতরে আপনার প্রতিভা ও হারিয়ে যেতে পারে।

এবার আরেক যুক্তি, সবকিছুতেই সবার স্বাধীনতা থাকা উচিত, আর অনলাইনে কোন কিছুকেই প্রাইভেট প্রপার্টি করে রাখার কোন উপায় নাই। মানে এ পাশ ওপাশ দুপাশের যুক্তি ই আছে।

সো,সামু ইউজার ব্লগার দের কাছে আমি মতামত চাই, কারন আমি নিজেও ফাজলামী ডট কম চালাই। যেখানে কপিরাইট কে প্রায় সারাক্ষন ই বুড়ো আঙ্গুল দেখানো হয়। আসলে কি করা উচিত।

ফ্রি কন্টেন্ট দিয়ে ভোক্তা অধিকার দেয়া উচিত না , না দিয়ে আর্টিস্ট দের বাচানো উচিত ? :|
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×