somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাকার ! হ্যাকার ! কি কাজে লাগে হ্যাকার রা ? B-)

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাকার !!!

শন্দ টা শুনলেই গায়ের লোম দারিয়ে যায় !! শিহরিত হই আমরা! কারা তারা ! মুখসের আড়ালে থেকে কিভাবে ভেঙ্গে ফেলেন সিকিউরিটি !একের পর এক ডাউন করে ফেলেন সার্ভার। আজকে জানবো এই হ্যাকার দের নিয়ে।

মুলত হ্যাকার দের অনেক গুলো শ্রেনীবিভাগ আছে। যেমন প্রফেশনাল, নিউবি, স্ক্রিপ্ট কিডি। কেউ বা শখের বসে হ্যাকিং করেন, কেউ বা প্রফেশনাল ভাবে।

কি টাইপ কাজ করেন তার উপর ভিত্তি কইরা হ্যাকার দের ৩ ভাগে ভাগে ভাগ করা হয়। ব্ল্যাক, গ্রে আর হোয়াইট হ্যাট হ্যাকার।

ব্ল্যাক হ্যাট দের কাজ কাম সুবিধার না, এনারা নিজ সার্থে (সেইটা মেন্টাল প্রবলেম, অন্যের ক্ষতি বা নিজের ক্ষমতা দেখানো যাই হোক ) হ্যাকিং করেন, আর এতে মানুষের ক্ষতি ই হয়। আমার টিউন তাদের নিয়ে না, আমি কথা বলবো হোয়াইট হ্যাট দের নিয়ে

কি, কেমনে করে, এগুলো অন্য টিউনে, আজকে সুদু তাদের কাজ গুলো বলি।

১। সিকিউরিটিঃ ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেইটা যখন তখন হ্যাক হইতে পারে , তাই না ? !!!

আপনার ঘরে কেমনে চুরি হবে সেটা চোরের থেকে ভালো কেউ জানে ? উহু না, সেইম ভাবে একটা ওয়েবসাইট কেমনে হ্যাক হইতে পারে তা একজন ভালো হ্যাকার থেকে ভালো কেউ ই জানেন না। তো একজন হোয়াইট হ্যাট হ্যাকার কাজ করেন কোন ওয়েবসাইট এর সিকুউরিটি নিয়ে, যার কাজ হয় সাইটের বিভিন্ন দুর্বল দিক গুলো খুজে বের করা , আর সেগুলো থেকে কিভাবে সাইট টিকে সেফ রাখা যায় তা সাইটের এ্যাডমিন কে জানানো।

বড় বড় সাইটগুলো তাদের সাইটের সিকিউরিটি এর জন্য হ্যাকার দের মোটা বেতন দিয়ে নিয়োগ দেন।

২। ব্যাবসাঃ আবার ধরেন, আপনি আজকে একটা সাইট বানাইলেন, যেটাতে কোন প্রডাক্ট, ( এই ধরেন জুতা মুজা ) বিক্রি করেন। এই রকম আরো একটা কম্পানী আছে,যারা অনলাইনে এগুলাই বিক্রি করে। তাদের থেকে আপনি কোনভাবেই এগিয়ে যেতে পারতেছেন না। আপনার উঠার একমাত্র রাস্তা হইলো তাদের থামায় দেয়া । সেক্ষেত্রে মালিক একজন হ্যাকার কে নিয়োগ দিতে পারেন, যার কাজ অন্য সাইট টার বারোটা বাজানো । কাজ টা বেয়াইনী হইলেও একটা নির্দিষ্ট পরিমান অর্থের বিনিময়ে নিয়োগপ্রাপ্ত হ্যাকার তার পেশাদার দায়ীত্ত্ব ই কিন্তু পালন করতেছেন। ( এখন প্রায় সব সার্ভার ই ব্যাকাপ দেয়, বেশিক্ষন সাইট রে ডাউন রাখা সেই ঠ্যালার কাজ )

৩। প্রতিরক্ষাঃ

এই পয়েন্ট টা এক নম্বর পয়েন্টের মত ই। পার্থক্য হইলো সরকারী ভাবেও বিভিন্ন দেশ হ্যাকার দের নিয়োগ দেয়। সুধু নিজেদের সিকিউরিটির জন্য না, শত্রু দেশের সাইবার স্পেস এর বারোটা বাজানোর জন্য ও হ্যাকার দের দরকার হয়। সরকারী বেতন প্রাপ্ত কর্মচারীদের কোনভাবেই ব্ল্যাকহ্যাট হ্যাকার বলার উপায় নাই। তাদের আইটি এক্সপার্ট বলা যেতে পারে।

৪। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ আপনার একটা সাইট আছে, গুগল সার্চ রেজাল্টে যেইটা দুই নাম্বারে আসে। এক নাম্বারে যেই সাইট আসে সেটারে এক মাস বন্ধ রাখতে পারলে আপনারে আর ঠেকায় কে বলেন !!!!!! ডাকেন একজন প্রফেশনাল কে , নামায়া দেন ঐ সাইট ( এক নম্বরে থাকা সাইটের সিকিউরিটি এর দায়িত্ত্বে থাকা লোকটারে আপনার হ্যাকার পরাজিত করতে পারবে কিনা তা আপনি জানেন, আমি জানি না কইলাম ।
হ্যাকিং আর বাংলাদেশ।

এশিয়ান কান্ট্রি গুলার মধ্য বাংলাদেশ বেশ খানিক টা এগিয়ে আছে। সাইবার আর্মি রা তো এখন অনেক টাই সেলিব্রেটী অনলাইন এ্যাকটিভিস্ট দের কাছে। গত সাইবার যুদ্ধ গুলোতে বাংলাদেশী হ্যাকার রা কামাল দেখিয়েছে আমাদের, অনেক টাই উচু করে দিয়েছে আমাদের অবস্থান পৃথিবীর মানচিত্রে। অন্তত আমি এমন অনেক কে চিনি যারা বাংলাদেশ সম্পর্কে খানিক টা জেনেছেন এই যুদ্ধগুলোর পরে।
শেখা দরকার ?

হুম্মম কিছুটা জ্ঞ্যান থাকা ভালোই, আর যদি আপনি আমার টাইপ কোন পেশায় থাকেন, আই মিন ওয়েবসাইট ডিজাইনিং বা ডেভেলপিং, তাহলে খানিক টা জ্ঞ্যান থাকা মাস্ট। কিন্তু হ্যাকিং মানে কখনোই কারো ফেসবুক আইডি হ্যাক করা না, বা ডিডিওস দিয়ে একটা সার্ভার ডাউন করে দেয়া না ( আমার ধারনা এটা আমার ছোটভাই রে দেখিয়ে দিলে সেই সারাদিন পারবে, সময় নষ্ট আর এতে কোন বিরত্ব নাই ) আর একটা কথা, বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইন ততটা কার্যকর না হবায় এখন পর্যন্ত অনেকে নিজেদের ফেসবুকে আইডিতে পর্যন্ত শেয়ার করেন কি কি করলেন। বাট হ্যাকিং সবসময় একটা ক্রাইম, আর বিশ্বের উন্নত দেশগুলোতে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

শেষে একটা ছোট্ট ঘটনাঃ ক্যালিফোর্নিয়ার একজন মা একবার ঢুকে পরেন তার বাচ্চাদের স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটের এ্যাডমিন প্যানেলে, আর তার বাচ্চাদের গ্রেড চেঞ্জ করে দেন ২০০৬ সালে :P :P :P

ফুটারঃ লেখাটা এর আগে বাংলাদেশী কুল কেক ফাজলামি ডট কম এ প্রকাশিত। B-)
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×