somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগ্রহ করে ভুয়া খবর, গুজব ছড়ানো বন্ধ করেন।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেক নিউজ ছড়াবার কারনে আজ দুতিন দিন ধরে মার্ক যাকার্বার্গ ধোয়া খাচ্ছেন আমেরিকান সিনেটের সামনে। না তিনি ছড়ান নাই, তার প্লাটফর্মে ছড়াইছে দেখে ধোয়া খাচ্ছেন বিভিন্ন প্রাইভেসী ইশ্যুর পাশাপাশি। তাহলে যারা সয়ং এই ভুয়া খবর গুলো ছড়ায়, গুজব ছরায়, তাদের কি করা উচিত?
গত দুদিন অপমানিত হয়েও কারো ( নাম উল্লেখ করা টা উচিত , বাট আমার শোভা পায় না ) কারো স্ট্যাটাসে, পোস্টে, শেয়ার করা খবরে লিখেছি, গুজব ছড়ানো বন্ধ করেন। একটা জীবিত লোক কে মেরে ফেললেন, এক জনের রগ কেটে ফেললেন, এগুলো কোন লেভেলের অপরাধ সে সম্পর্কে ধারনা নেই আপনাদের। একটা বাবা যখন শুনে তার সন্তান খুন হয়েছেন, তার কেমন লাগতে পারে আপনারা জেলে গেলে বাসার লোকজন দের জিগেস করলে টের পাবেন।

সাথে সাথে তাদের ডিফেন্স মেকানিজম চালু হয়ে যাবে। অপরাধ কি হয় নাই ? ওরা কি আক্রমন অত্যাচার করে নাই? হ্যা, করেছে। আপনি সেটা লিখেন, পুরোটা আগে জানেন, চুপচাপ দেখেন কি আসল ঘটনা। আপনি কি করছেন ? মিথ্যা কথা বলছেন। আগুন ঘি ঢালছেন মিথ্যা কথা বলে। আমাকে কেউ অত্যাচার করা, আর খুন করা কে কোন যুক্তিতে এক লাইনে রাখেন আপনি ? দুটা এক কথা না, দুটা এক কথা হতে পারে না।

আমি বুদ্ধিজীবী না, আমি ঢালাও ভাবে আজকে বলবো না আপনাদের উদ্দেশ্য ছিলো দেশে অরাজকতা সৃষ্টি করা। না না, এখনি ভাববেন না কমেন্টে কি লিখে প্রতিবাদ করা যায়, আমি জানি আপনি পড়ছেন, পড়বেন এবং নির্লজ্জের মত এরিয়ে যাবেন লেখাটা। ওটা আপনার জন্য বেটার।

আপনি সিমপ্লী এই প্রজন্মের একটা দোপেয়া বেয়াদপ ট্রেন্ড ফ্রিক। আপনার রক্ত গরম, এবং আপনি ঝোকের বসে করে ফেলছেন। বাট এটা কন্টিনিউ করতে থাকলে আপনার মাথার উপরে মস্তবড় ফারা ঝুলতেছে। আপনার বিস্লেষন (বানান টা ভুল হলো) ক্ষমতা কম, এবং ভেড়ার পাল যেদিকে, সেদিকেই দৌড়ান। হ্যা, আপনার এই মুহুর্তে লজ্জা লাগা উচিত, যে আমি গত দুদিনে একটা জীবিত লোক কে মেরে ফেলছি, নিজে পা কেটে ফেলা একটা মেয়েকে কাউকে দিয়ে রগ কাটিয়ে ফেলাইছি। আপনার ধারনা আপনি পৃথিবীর সবার থেকে বেশী জেনে বসে আছেন, এবং অন্যরা যা বলে, বড়রা যা বলে, ক্ষেত্র বিশেষে আপনার শিক্ষক রা যা বলে সেগুলা বানোয়াট কথা, আপনি যেটা জানেন বা বিশ্বাস করেন, সেটাই ঠিক।

আপনাকে কিচ্ছু বলতে হবে না। কারা এধরনের নিউজ, ছবি, পোস্ট নিজেদের ওয়ালে শেয়ার করেছেন, আপনারা নিজেরাই জানেন। সতর্ক হন, দেশে আইন আছে, এবং আইনের হাত অনেক, অনেক লম্বা। রক্ত গরম বেশী হয়ে গেলে এক গ্লাস পানি খান, অন্যদের বক্তব্য শুনুন, থেমে থাকুন, ভাবুন, এবং তারপরে কথা বলুন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×