বাংলাদেশ খেলছে। স্বভাবগত খেলা-ই খেলছে। মিসফিল্ড হলো প্রচুর। এটা মোটামুটি নিয়মিত দলীয় দৃশ্য।
একজন মুক্তিযোদ্ধা (ভুয়া সার্টিফিকেট্ধারী নন) খেলা দেখছেন। তিনি দলের বিপর্যয়ে ব্যথিত। কিন্তু তবুও তিনি বললেন, দ্যাখ, আমাদের সাথে জিততে/খেলতে ওদের কি কষ্ট হচ্ছে!
একজন ফাটকাবাজ দেশপ্রেমিক খেলা দেখছে। সে বলছে, এদের দ্বারা কিস্যু হবে না।
উপরের ঘটনাটি সত্য, এবং দেশপ্রেম ও দেশের মানুষকে ভালোবাসার তুচ্ছ উদাহরণ। তুচ্ছ, কিন্তু তুচ্ছতায়ও অসীমের আলামত থাকে।
(বাংলাদেশ হেরে যাক, কিন্তু তাই বলে নব্য গজে ওঠা দেশপ্রেমিকদের দেয়া দুয়োতে দেশপ্রেম নেই, এটা বোঝা যায়। এখন কিন্তু এই ফাটকাবাজ দেশপ্রেমিকদেরই জয়জয়কার!)
বাংলাদেশ হারতে হারতে শিখুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



