বিস্তৃত দিগন্তের শেষে
যেখানে মিলেছে আকাশ
সবুজ বনানীর মাঝেই
তাঁকে খোঁজে নির্মিলিত চোখ।
তারপর ঢেউ গুনে গুনে
কেটে যায় দ্বিপ্রহর
দিগন্তের শেষে বিকেলের শেষ আলোয়
বিদায়ী সূর্যকে প্রশ্ন করে আজও মেলেনি উত্তর।
মেঘনার ঘোলা জলে
পাল তুলে ছুটে চলা নৌকায়
জীবন ও জীবিকা যেখানে সমান্তরালে
মাঝিদেরও দেখেছি মাছ ধরা জালে আটকা জীবন।
দিকভ্রান্ত আমি তখনও খুঁজেছি উত্তর
দূরে দিগন্তের নীলিমায় চাতক চাহনিতে
প্রশ্ন করে গেছি অবিরাম নদীর কাছে, জলের ছন্দে
উত্তর মেলেনি, জিজ্ঞাসু চোখে চেয়ে আছি আজও।

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


