আপনি কে?
জানি না -
আপনি কি হারকিউলিস?
না আমি শক্তিশালী নই।
আপনি কি বিশ্বজয়ী আলেকজান্ডার?
না, আমি আমার কাছেই পরাজিত।
আপনি কি সক্রেটিস, প্লেটো অথবা এরিস্টটল?
না, আমার জ্ঞানের পরিধি আমার ঘরের চারদেয়াল পর্যন্ত।
আপনি কি মার্কস? আপনি কি লেনিন কিংবা মাও?
না, আমি বিপ্লবী নই; আমি ভীতু কাপুরুষ।
আপনি তাহলে কি?
জানি না।
আপনি কি ক্ষুদ্র মশা?
না, তার কামড়েও মানুষ মরে।
আপনি কি ছারপোকাও নন?
না, তার যন্ত্রনাতেও মানুষের ঘুম হারাম হয়।
আপনি তাহলে?
আমি সামান্য আগাছা
যে নিজের ইচ্ছায় বেড়ে ওঠে
কিন্তু যাকে সময় হলেই ছেঁটে ফেলতে হয়।
অথবা বয়স হলে নিজেই শুকিয়ে ঝরে পড়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


