দিল্লী থেকে প্রতিদ্বন্দ্বীদের ঝেঁটিয়ে বিদায় করে পাওয়া ভূমিধ্বস এমন বিজয়ের পরে কেজরিওয়াল কী বলেছেন, শুনুন : “যখন সত্যের পথে থাকবেন, দেখবেন দুনিয়ার সকল শক্তি আপনাকে সাহায্য করছে। এই জয়, সত্য এবং সততার জয়।” জানিয়েছেন, কংগ্রেস-বিজেপির হারের কারণ তাদের ঔদ্ধত্য। দলীয় কর্মীদের কাছে তাঁর আবেদন, ঔদ্ধত্য নয়, সত্যের পথে থাকুন।
দিল্লীর ক্ষমতার মসনদ যেমন আম আদমীরা! তেমনি পৃথিবীর সকল মসনদই জনতার, কিন্তু প্রায় সব জায়গাতেই আমজনতাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাংলার মসনদও কারো কাছে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়নি। জাগতে হবে।
সকল শুভ শক্তির সম্মিলন এখন জরুরি। সকল দুর্বলের ঐক্য এখন সময়ের দাবি। দিনে-রাতে বারবিকিউ হওয়ার জন্য তো এতো মূল্যবান প্রাণের সৃষ্টি হয়নি। এমন পৈশাচিকতা আর হতে দেওয়া যায়না। দোর বন্ধ করে আর কতোকাল আমরা এই সব ‘মজা’ দেখবো।
'অসম্বব'! একদম ভুলে যান এই শব্দটি। না ! অসম্ভব শুধু বোকা, অলস আর ভীরুদের অভিধানেই লেখা থাকে। আপনি কি বোকা ! অাপনি কি অলস! আপনি কি ভীরু ! যদি তাই না হয়ে থাকেন...তবে....হ্যা, আপনাকেই বলছি, জনাব! বুকে হাত রাখুন, সবটুকু একাগ্রতা দিয়ে কল্পনায় নিজেকে শুদ্ধপ্রাণ অরবিন্দ কেজরিওয়ালের জায়গায় দেখার চেস্টা করুন।
বাংলার মানুষ আপনাকেই খুঁজছে।
আর দেরি নয়! বিড়ালের গলায় ঘন্টাটা আপনাকেই বাধতে হবে। আজ ! এক্ষুনি !
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



