somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার উপর ইসরায়েলি আক্রমণ ও যেভাবে আমি রক্ষা পেলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশপথের দীর্ঘ ভ্রমণে সবারই থাকে আরামদায়ক ভ্রমণের বাসনা। জীবনে বেশ কয়েকবার প্লেনে উঠেছি। সম্প্রতি ব্যাংকক থেকে সিডনি যাবার পথে সহযাত্রী হিসেবে পেয়েছিলাম দুই তরুনীকে। নাম জানিনা তাদের। বোর্ডিং শুরু হলেই আমার বামপাশের খালি দুই সিটে তারা বসলো। হাই বলে শুরু করে জানলাম তারা দুজনই ইসরায়েলি। স্কুল ফাইনাল শেষে সিডনি বেড়াতে যাচ্ছে।
ইসরায়েলি কোন মানুষের সাথে এটাই আমার প্রথম সাক্ষাত। বাংলাদেশি হিসেবে ইসরায়েলে গমনের কোন সুযোগ আমার নেই কেননা পাসপোর্টে সুন্দর করে লেখা আছে আমি এই বিশ্বের সব জায়গায় যেতে পারবো একমাত্র ইসরায়েল ছাড়া। প্লেনটা ছাড়তেই তারা আমার দিকে পিঠটা বাকিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি খবরের কাগজ পড়তে শুরু করলাম; সবকিছু ঠিকই চলছিলো।
হঠাৎ তীব্র দুর্গন্ধে আচ্ছন্ন হলাম। হাতের কাগজটিকে হাতপাখার রুপ দিলাম। চারিদিকে তাকিয়ে দেখি সবার হাতই নড়ছে দ্রুতলয়ে। দুটো বাচ্চাও কেঁদে উঠলো। আশে-পাশের যাত্রীদের লক্ষ্য করলাম তাদের সবার সন্দেহের দৃষ্টি আমার দিকে।
আমি বিরক্তির অভিব্যাক্তি প্রকাশ করে সকলকে বোঝাতে চাইলাম যে এই দুর্গন্ধযুক্ত হাওয়ার জননী আমার পাশে অবস্থানরত দুই তরুনীর একজন বিশেষ, আমি নই। কে বোঝে কার কথা। অগত্যা আল্লাহকে স্মরণ করলাম। হে আল্লাহ! তোমার এই পেয়ারে বান্দাকে রক্ষা করো এই দুর্য়োগের হাত থেকে। বিমানের আকাশে বাতাসে এখন দুর্যোগের ঘনঘটা। মনে মনে ভাবছিলাম না জানি কি গলধঃকরন করে তারা এই বিমানে চেপেছে। তাদের দিকে তাকিয়ে দেখলাম মুখ হা করে তারা গভীর ঘুমে আচ্ছন্ন। গন্ধের তীব্রতা কমে আসতেই পেপারে মনোনিবেশ করলাম। আবার ইসরায়েলি আক্রমণ হলো কোন প্রকার সাইরেন ছাড়াই। আবার অনেকের হাত একসঙ্গে নড়ে উঠলো। অনেকের রক্তচোখ আমার দিকে বিদ্রুপের সহিত নিক্ষিপ্ত হলো। আমি আবারও আল্লাহকে স্মরণ করলাম। বললাম, "হে আল্লাহ বন্ধ করো এই ইসরায়েলি আক্রমণ। মান-সম্মান রক্ষা করো তোমার এই অসহায় বান্দার।"
চারিদিকের মানুষের রক্তচোখ আমাকে বাধ্য করলো সিট ছেড়ে টয়লেটে যেতে। ভাবলাম আবার যতোক্ষণ ইসরায়েলি আক্রমণ না হচ্ছে, আমি আর সিটে ফিরে যাচ্ছি না। দুর থেকে লক্ষ্য রাখলাম আবার কখন সকলের হাত একসঙ্গে নড়ে উঠে। এদিকে আল্লাহ হয়তবা আমার আগের প্রার্থণা মঞ্জুর করে ফেলেছেন। সময় পার হয়, সাইরেন ও বাজে না, হাওয়া বোমাও ফাটে না। আমার আশে পাশের যাত্রীরা টয়লেটে যাওয়া আসার পথে আমার দিকে তাকিয়ে একটু করে হেসে চলে যাচ্ছেন। এক জ্বালায় পড়লাম। আবার আল্লাহকে ডাকলাম। হে আল্লাহ! শুরু করো ইসরায়েলি আক্রমণ। আমাকে আমার স্ব-স্থানে প্রতিস্থাপিত হওয়ার সুযোগ দাও।
এইবার আল্লাহ তার মহানুভবতা দেখিয়ে তাৎক্ষনিক আমার প্রার্থণা মঞ্জুর করলেন। সাইরেনসহ এবার আক্রমণ হলো। দুর থেকে দেখলাম একসঙ্গে অনেকগুলো হাত নড়ে উঠছে। মনে মনে বললাম বোঝো মজা এবার। আমার আনন্দ আর ধরে না। গোলা বারুদের তীব্রতা কমতেই আমি ডানে, বামে, সামনে, পিছনে তাকিয়ে আমার সিটে উপবেশন করলাম। বারুদের গন্ধকে আমার তখন মনে হচ্ছিল হাস্না-হেনা আর গন্ধরাজের সংমিশ্রণ। লক্ষ্য করে দেখলাম সন্দেহের তালিকা থেকে সবাই আমার নাম কেটে দিয়েছে।

দীর্ঘ ভ্রমণ পথে আরো বহুবার ইসরায়েলি আক্রমণ হয়েছে। কয়েকবার ফুল সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করে দিয়ে। প্লেন থেকে নামার সময় দুজনেই বলাবলি করছে কি সুন্দর ঘুমটাই না হয়েছে। বিচ্ছিন্ন হওয়ার পরে মনে হলো তাদের ডিনার মেনুটা জেনে নেয়া উচিত ছিলো।
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×