somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রেমে পড়ার কাহিনী। পর্ব-৩। (কোন স্কুলে পড়ো? প্রেম-নগর উচ্চ বিদ্যালয়ে)।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন স্কুলে পড়ো?
প্রেম-নগর উচ্চ বিদ্যালয়ে।
স্কুলটা কোথায় যেন?
ওই যে রাস্তার মাথায় রেল-লাইনটা রাস্তাটাকে ক্রস করেছে না, সেখানে ব্রক্ষ্মপুত্রের পাড়ে একটা পার্ক আছে। সেটার কাছেই।

এই কথোপকথন হয়েছিলো চতুদর্শী বালিকা মাদ্রাসা পড়ুয়া সপ্তম ক্লাশের ছাত্রী নাজিয়ার সাথে। ছোট-খাটো গড়নের সু-স্বাস্থ্যের অধিকারিনী নাজিয়া। চলুন আপনাদেরকে ঘটনাটা বলি।

আমার একটা ভালো অভ্যাস কি জানেন? মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাই। তবে সব মেয়ে না, প্রেমে পড়ার মতো মেয়ে। তবে এই ঘটনাটায় আমি পড়ার আগেই প্রেম আমার উপর এসে পড়েছিলো। পাবলিক কেন যে এরশাদ দুলাভাইকে বিশ্বপ্রেমিক উপাধি দিল বুঝি না, এই উপাধিটা আমার পাওয়া একান্তই জরুরি।

আমার এক বন্ধু ছিল নাম সুমন। পড়ত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। দেখতে কালো, বেশ লম্বা (৫' ১০"), প্রচন্ড চাপাবাজ। আমি মোটামুটি ফর্সা, মনে হয় লম্বা (৫' ৭") এবং প্রচন্ড লাজুক ছিলাম। একই থানার অধিবাসী হওয়ার সুবাদে মেসে আমরা দুজন একই রুমে থাকতাম। সুমনের বাড়ি নারিশের পাশে, তারা বাবা ফেল্টুস মেম্বার, ফেল্টুস স্কুল কমিটির মেম্বার এবং সর্ব শেষ ফেল্টুস চেয়ারম্যান। তারপরেও তাকে আমরা সবাই ডাকতাম চেয়্যারমেনের পোলা বলে।
সুমনদের বাড়ির কাছে একদিন সৌখিন এক্সপ্রেসের এক বাস এক্সিডেন্ট করে ৩ জন পথচারী নিহত হয়। এই সেন্টিমেন্টে পাবলিক ড্রাইভারকে দৌড়ানি দিলে ড্রাইভার বেদিশা হয়ে জীবন বাঁচাতে সুমনদের বাড়িতে আশ্রয় নেয়। সুমনের বাবা তাকে বাঁচায় পাবলিকের আক্রমন থেকে; ফেল্টুস চেয়্যারম্যান বলে কথা। তারপর সুমনের আব্বা ও ওই ড্রাইভারের সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত যাতায়াত শুরু হয় তাদের মাঝে। ড্রাইভার চাচার এক ছেলে, ২ মেয়ে। ছেলে রাজা ব্যবসা করে ময়মনসিংহের খাগ-ডহর বাজারে + একটু আধটু এদিক সেদিক মাস্তানি করে। বড় মেয়ে সুমি পড়ে টেন এ এবং ছোট মেয়ে নাজিয়া পড়ে মাদ্রাসায় সেভেনে। বাসায় সবাই নাজনীনকে মহিলা হুজুর বলে ডাকে।
ময়মনসিংহ থাকার সুবাদে বন্ধ পেলেই সুমন সুমিদের বাসায় বেড়াতে যায়। সারাদিন থাকে, সুমিকে নিয়ে ঘুরে বেড়ায় তারপর বিকেলে চলে আসে। এভাবে সুমির সাথে সুমনের এক সম্পর্ক গড়ে ওঠে। সুমন হালায় একটা বদের হাড্ডি। ক্যাম্পাসে প্রেম করে তার এক ক্লাশমেটের সাথে আবার বাড়িতেও শুনেছি খালাতো বোনের সাথে সম্পর্ক ছিলো। যে বাসায় থাকি তার সামনেরই এক বাসার মেয়ে সুমনের জন্য জানলা খুলে রাখে। শুনেছি সুমন নাকি ওই মেয়েকে নিয়ে কৃষি ভার্সিটিতেও ঘুরতে যায়। মাইয়াগুলাও এমন বদ, চাপাবাজ পোলাদেরকে তাদের ধন-সম্পত্তি উজার করে দেয়। আমার মতো অল্প কথা বলা, সুন্দর একটা ছেলে তাদের চোখে পড়ে না। আরে বাবা আমি না হয় বলতেই পারি না যে তুমি খুব সুন্দর, তোমাকে ভালো লাগে - বদ মেয়েগুলা তো পারে আমাকে বলতে!!! না তারা সেটা করেন না। সুমনদের মতো মধু খাওয়া ভ্রমরের পিছনে ঘুরঘুর করবে লাইন ধরে।
তো সুমন একদিন আমাকে বলল, ভিটামিন চল, বেড়ায়ে আসি।
এমনিতে তো কোথাও বেড়াতে যেতে পারি না ক্লাশ থাকার কারনে, ভাবলাম যাই ঘুরে আসি। আমি সুমনকে জিজ্ঞেস করলাম কোথায় যাবি?
সুমন বললো খাগডহর আমাদের এক আত্মীয়ের বাসা সেখানে। আমাকে নিয়ে আসলো বিকেল বেলা সুমিদের বাড়িতে। এসে দেখি বাড়িতে ড্রাইভার সাহেব নেই, তার ছেলে আর দুই মেয়ে আছে। তো আসার পর পড়ন্ত বিকেলে সুমি নাজনীন ও আমরা দুই বিটকেল রেল লাইন ধরে হাটতে বের হলাম। হাটতে হাটতে একেবারে ময়মনিসিংহ বিডিআর ক্যাম্পের পিছনে চলে আসলাম। তারপর আবার ফিরে গেলাম বাসায়। সুমনের উদ্দেশ্য রাতে থাকবে। এখন আমি তো আর চলে যেতে পারছি না। সুমির সাথে কথা বলাতে সুমন ব্যাস্ত। নাজিয়া ছোট, আমি তেমন কিছু বলতে পারি না। প্রচুর খাবার দাবারের আয়োজন করতে শুরু করলো তারা। সুমির ভাই রাজা বললো চলো আমরা বাজারে যাই। আমার ব্যাবসাটাও দেখে আসবা আর তোমাদের নিয়ে অন্য একটা জায়গায় যাবো। তো রাজা ভাইয়ের সাথে বের হয়ে তার ব্যবসা দেখে আসার সময় রাজা মিয়া তার প্রেমিকার বাসায় নিয়ে গেল। সেখানে আমরা নাস্তা খেলাম। রাতে তাদের বাসায় ফিরে এসে খাওয়া দাওয়া করলাম। গল্প করতে করতে রাত ১১ টা বেজে গেলো। সুমি আমাদের বিছানা গুছিয়ে দিয়ে যাওয়ার সময় চোখ টিপ দিয়ে গেলো। সুমি আর নাজিয়া ঘুমায় পাশের রুমে। তাদের বাবা-মা, ভাই অন্য টিনশেড ঘরে। শোয়ার পর সুমন আমাকে বলল, রাত্রে আমি আর সুমি ওই রেল লাইনের পাশে একটু কথা বলব। তুই পাহারা দিবি; কেউ আসলে সঙ্কেত দিবি। তুই কিন্তু আমাদের দিকে আসবি না। তারপর তারা তাদের নাইট অভিযান চালাল প্রায় দুই ঘন্টা। আমি মশার কামড় খেয়ে তাদের পাহারা দেই। রাত তিনটার দিকে তারা বাসায় এসে ঘুমায়। কি করেছে আমি সত্যিই দেখিনি বা জানি না। যাই হউক, সকালে ঘুম থেকে উঠার পর নাস্তা টাস্তা সেরে সুমি আমাদেরকে নিয়ে যায় তার কাকা, দাদাদের বাসায়। সুমি সামনে সাথে সুমন; পিছনে আমি আর নাজিয়া। সুমন আমাকে রাতে বুদ্ধি দিয়েছে নাজিয়া তো দেখতে সুন্দরী। বয়স হলে আরো সুন্দরী হবে। তুই কথা-বার্তা বলে ওরে পটানোর চেষ্টা কর। সেভেনে পড়ে, অলমোষ্ট সবকিছুই বোঝে।
তো আমি নাজিয়াকে বললাম, তোমাকে নামটা কিন্তু জানলাম না।
নাজিয়া বলল, মহিলা হুজুর।
এটা আবার কারও নাম হয় নাকি!?
না হলে আবার সবাই ডাকে নাকি।
না, তোমার ভালো নামটা জানতে চাচ্ছিলাম।
নাজিয়া।
সুন্দর নাম, তো এই নামটা গোপন রেখেছিলে কেন?
গোপন রাখলাম কই, আপনাকে তো বলেই দিলাম।
হুম বলেছো; তবে অনেক পরে।
আপনি গতকাল জিজ্ঞেস করলে তো গতকালই বলতাম।
তাহলে তো বড় ভুল করে ফেলেছি। তুমি কোথায় পড়ো?
প্রেম নগর উচ্চ বিদ্যালয়ে।
ভালো, খুব ভালো স্কুল। রেজাল্ট ও হয় খুব ভালো। মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। তা স্কুলটা কোথায় যেন?
ওই যে রাস্তার মাথায় রেল-লাইনটা রাস্তাটাকে ক্রস করেছে না, সেখানে ব্রক্ষ্মপুত্রের পাড়ে একটা পার্ক আছে। সেটার কাছেই।
তোমাকে সবাই হুজুর বলে ডাকে কেন?
আমাকে সবাই ভয় পায় তো তাই। (এবার আমার দৃষ্টি গেল তার হাতে ফল-মুল কাটার ছুরি আর একটা প্লায়ার্স, যেটা এক হাত থেকে আর এক হাতে বিনিময় করছে)।তোমার হাতে ছুরি কেন? ছুরি দিয়ে কি করবা?
আপনাকে খুন করবো?

আমি ওরে সুমনরে। তুই আমারে কার কাছে রেখে গেলি।। এতো আমাকে খুন করতে চায়।

চলে আসার সময় খুব কাছে এসে আস্তে করে বলল,
আবার কবে আসবেন?
আমি বললাম, পাগল না হলে আর আসব না। এসে মরব নাকি?
আপা, আপা এর সাহস নাই এক্কেবারেই।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×