অ্যালবামঃ অসামাজিক
ব্যান্ডঃ ওয়্যারফেজ
কথা, সুর ও কন্ঠঃ সুমন।
তুমি কি এখনো সারা রাত জোছনা দেখো?
তুমি কি এখনো আগের মতই গান লিখ?
তোমার সেই স্বপ্ন কি এখনো নতুন,
নতুন দিনের হল কি শুরু নাকি শেষ?
তুমি কি এখনো সেদিনের কথা মনে কর?
তুমি কি এখনো আকাশের পানে সেই সুর খোঁজো;
নিঝুম রাতের তারারা কি এখনো তোমাকে খোঁজে;
অশ্রুকনাগুলো কি এখনো বৃষ্টি হয়ে নামে;
তোমার সেই স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হল কি শুরু?
তোমার ওই চোখের মাঝে এখনো কি তারারা হাসে?
রাতের পাখিরা কি এখনো তোমায় ডাকে;
ভালো নেই বলে কি থেমে যাবে তোমার সবি;
চেয়ে দেখো সেই জোছনা তাকিয়ে আছে তোমার পানে;
তুমি তো এখনো ঘুমিয়ে আছ আমারি মাঝে!!!
আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই, তুমি!!!!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



