গতকাল যে এইচ এস সির রেজাল্ট হইছে এইটাতো সবাই জাইন্যাই গেছেন। নতুন কইরা জানাইবার কিছ্ছু নাই।
আমার বাবুর আম্মায় (এখনো বাবু হয় নাই) এইবার বিএম এ আন্ডার টেকনিক্যাল বোর্ডে অংশগ্রহন করেছিলো। বিএম এ তো পড়ালেখা সহজ, কিন্তু ক্লাশ করা লাগে নিয়মিত। সাবজেক্ট ও তো অনেকগুলি দেখলাম। গতকাল যখন রেজাল্ট হয় তখন এই অধম, সিকান্দর বাকসো ওরফে ভিটামিন সি রিজেন্ট এয়ারওয়েজের বিমানে থাইল্যান্ড অথবা মালয়েশিয়ার ৩৫,০০০ হাজার ফুট উপর দিয়া উড়তাছিলো। একটুর জন্য বউ এর আনন্দ মিশ্রিত মুখখানা দর্শন করা থেকে মিস করলো। হালার ফ্লাইট যে ১৩ তারিখে, এই ১৩ তারিখেই আবার রেজাল্ট দিবে তা তো জানতাম না। জানলে আরো দুই দিন পরে ফ্লাইট নিতাম।
রেজাল্টে দেখলাম মোট ১৪টি সাবজেক্টের ডিটেইলস রেজাল্ট দিছে। তার মধ্যে বউ আমার ইংরাজিতে বি+ পাইছে। এই একটার লাইগ্যা রেজাল্ট নাইম্যা গেছে অনেকখানি। কি আর করা, ইংরাজি তো বিদেশী ভাষা। এইটাতে একটু কম পাইতেই পারে। বিদেশী ভাষা নিয়া টানা-টানি না করাই ভালো। আর একটা সাবজেক্টেও একটু খারাপ হইছে। অপয়া সাবজেক্ট টা হইলো: "প্রিন্সিপালস এন্ড মেথডস অব ম্যানেজমেন্ট" এইটাতে পাইছে এ-। এই দুইটার জন্য ফাইনাল রেজাল্ট দাঁড়াইছে ৪.৫০। ফ্যামিলির সব দায়িত্ব সামলিয়ে নিয়ে এই রেজাল্ট তার অর্জন;
টেকনিক্যাল বোর্ডের বিএম এর কোন প্রশ্ন তো মনে হয় আউট হয় নাই এইবার, তাই না? তাইলে লেখা-পড়া করে এই রেজাল্ট খারাপ না। কি কন আপনারা? আন্ডার মেট্রিক বউ আমার ইন্টার পাশ কইরা লাইছে। আর মাত্র ৪/৫ বছর পরেই গ্রাজুয়েট হইবো, ইনশাল্লাহ।
এখন কেমনে কি? কেমনে আপনাদেরকে মিষ্টি খাওয়ামু কন দেহি? সব্বাই একমুঠ চিনি কিইন্যা খাইয়ালাইন।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



