উপরের ছবিটি দেখেছেন? এটা তো একটা রাস্তার একটা ট্রাফিক সাইন, তাই না?
আমাদের রিপোর্টার কদ্দুছ ভাই, একবার এক নিউজ কাভার করতে যাচ্ছিলেন গাজীপুরে। তিনি আসন গ্রহন করেছিলেন মাইক্রোবাসের সামনের সিটে, ড্রাইভার মনির মিয়ার সাথে। টঙ্গী ক্রস করার পর কদ্দুছ ভাই এক জায়গায় রাস্তার পাশে উপরের সাইনটি দেখেন। মনির মিয়া গাড়ী চালাইতেছিল ধীর লয়ে, রাস্তায় জ্যাম থাকার কারনে। এমন সময় কদ্দুছভাই মনির মিয়াকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা মনির ভাই, ওই যে রাস্তার পাশের ত্রিভুজাকৃতির লাল বর্ডারের ভিতরে একটি ছেলে একটি মেয়ের হাত ধরে দৌড়ের ভঙ্গিমায় আছে। ওটি সাইনটি কিসের সাইন?
মনির মিয়া উত্তর দিল, "ছেলে হউক মেয়ে হউক দুটি সন্তানই যথেষ্ট স্যার"।
অ.ট. স্যরি, ছবিটি আপলোড হচ্ছে না।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



