somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্সা 'কুইট'। 'ডু অর ডাই' রিয়াল।

২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এইটাই আমার প্রথম কোন ব্লগে লেখা। আমি যেহেতু সম্পুর্নই নতুন, সেহেতু অনেক কিছুই বুঝিনা। আশা করি আপনাদের সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখতে পারব। কি নিয়ে লিখব, বুঝতে পারতেছিলাম না! শেষ পর্যন্ত খেলা নিয়ে কিছু লিখলাম। কোন ভুল থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন আশা করি।)

উয়েফা চ্যাম্পিয়নস্ লিগের এইবারের আসরের প্রথম ফাইনালিস্ট ইংলিশ ক্লাব চেলসি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে এগিয়ে থেকে গতরাতে ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে বার্সার সাথে। ৩৫ ও ৪৩ মিনিটে ২টি গোলের সুবাদে বার্সা এগিয়ে গেলেও প্রথমার্ধের অতিরিক্ত (৪৫+১) ১ মিনিটের সময় রামিরসের গোলে ব্যবধান কমায় চেলসি। দ্বিতীয়ার্ধে আর কোন গোলহবেনা এইরকম চিন্তা করে যখন দর্শকরা বাসায় ফেরার জন্য প্রস্তুত, ঠিক তখন ইদ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+২)বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা তরেস গোল করে বসেন। আর তাই শেষ পর্যন্ত ড্রকরেই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকার সুবাদে কোন সমীকরন ছাড়াই ফাইনালে পৌঁছে যায় ইংলিশ ক্লাব চেলসি।
আজ রাতে নির্ধারিত হবে ফাইনালে চেলসির প্রতিপক্ষ। আজ রাতে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ তাদের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে। প্রথম লেগে মিউনিখের মাঠে রিয়ালকে ২-১ গোলেহারায় হোস্ট মিউনিখ।
দ্বিতীয় লেগ রিয়ালের মাঠ বার্নাব্যুতে। নিজেদের মাঠ, তাই সমর্থন টা ভালই পাবে মাদ্রিদ। মাদ্রিদ চায় সমর্থনটা কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত। আর তাই অন্য যার যা চিন্তা-ভাবনাই থাকুক, ক্রিশ্চিয়ানো রোনলদো এটাকে খুব ই গুরুত্বপূর্ণ মনেকরছেন। তবে মিউনিখ ও ছেড়ে দেয়ার না। তারা চায় বার্নাব্যুতে মাদ্রিদের বিপক্ষে জয়। আর তাই ই শোয়েন্স্টাইগারআগেই হুংকার দিয়েছেন!
তবে মাদ্রিদ এক দিক দিয়ে কিছুটা স্বস্তিতে। কারন ১-০ গোলে জিততে পারলেই ১০ বছর পর চ্যাম্পিয়নস্ লীগেরফাইনালে পৌঁছে যাবে স্প্যানিশ এই জায়ান্ট দল।
কে জিতবে, তা বলা কঠিন। যেই দল ভাল খেলবে, আজ যার দিন জয় টা তাদের ই হবে। তবে পরিসংখ্যান কাকে এগিয়ে রাখে! দেখি!
পরিসংখ্যান >>>
১। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয়েছিল চারবার। ১৯৭৬, ১৯৮৭ ও ২০০১ সালে তাতে শেষ হাসি বায়ার্নের। কেবল ২০০০ সালে জার্মান জায়ান্টদের বাঁধা টপকেছিল রিয়াল।
২। দুই দলের ১৯ লড়াইয়ে বায়ার্ন জিতেছে১১ বার, মাদ্রিদ ৬, ড্র বাকি দুইম্যাচ। বায়ার্নের ১১ জয়ের মধ্যে অ্যালিয়েঞ্জ অ্যারেনাতেই এসেছে ৯টি।
৩। আর চ্যাম্পিয়ন্স লিগে এর আগে ১৩ বার মুখোমুখি হয়েছে মাদ্রিদ ও বায়ার্ন। এরমধ্যে আটবার জিতেছে জার্মানির ক্লাবটি। মাদ্রিদ জিতেছে চারবার। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। তবে প্রতিযোগিতার ইতিহাসে বায়ার্নই একমাত্র দল যারা একটি প্রতিপক্ষের বিপক্ষে এতগুলো জয় পেয়েছে।
৪। সান্তিয়াগো বার্নাব্যুতে এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ১৩টি খেলায় ১১টিতে জিতেছে মাদ্রিদ। বাকি দুই ম্যাচের একটিতে ড্র এবং আরেকটিতে হেরেছে স্বাগতিকরা। হারটি ছিল গত মৌসুমের সেমিফাইনালে বার্সেলোনার সাথে (২-০)।
৫। আর জার্মান এই ক্লাবের বিপক্ষে এইমাঠে শেষ ৯ ম্যাচের ৬ টি তেই জয়ী রিয়াল। হেরেছে ২টি তে। অন্যটি হয়েছে ড্র।
৬। ১৯৯৭-৯৮ মৌসুমে রিয়ালের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতলেও স্প্যানিশ কোনো প্রতিপক্ষকে কখনোই দুই লেগের ম্যাচে হারাতে পারেননি বায়ার্নের বর্তমান কোচ ইয়াপ হেইনিকস। তবে মরিনহো ও ভয়ে আছে! কারন,সেমিফাইনাল এর গন্ডি পার করে ফাইনাল এ যেতে পারছেন না তিনি ও!
৭। আজ জিততে পারলে চ্যাম্পিয়নস লিগে 'রেকর্ড' ১৩তম ফাইনাল খেলবে রিয়াল। সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়নও তারা। বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৪ বার।
৮। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে দক্ষ লক্ষ্যভেদি ফরোয়ার্ড বায়ার্ন তারকা মারিও গোমেজ। প্রতি ৯২মিনিটে গড়ে একটি করে গোল দিয়েছেন এ জার্মান ফরোয়ার্ড। এ প্রতিযোগিতায় কমপক্ষে ১৫টি গোল করেছেন এমন কোন খেলোয়াড় নেই তার এ কৃতিত্বের পাশে।
৯। এবারের আসরে মোট ১১ ম্যাচের নয়টি জিতেনিয়ে সর্বাধিক জয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মাদ্রিদ।
১০। বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে বায়ার্ন। এরমধ্যে ২০১০ সালের প্রতিযোগিতার ফাইনালে হোসে মরিনহোর ইন্টার মিলানের কাছে ২-০ ব্যবধানে হারে তারা।
১১। মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এখন পর্যন্ত আটবারের মধ্যে ছয়বারই প্রথম লেগে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। প্রথম লেগে হারের পর দলটির সর্বশেষ ঘুরে দাঁড়ানোর ঘটনা ২০০২ সালে। মিউনিখে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে হারের পর ফিরতি লেগে বার্নাব্যুতে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।
(আজ কি এর পুনরাবৃত্তি দেখা যাবে!)
১২। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ তিনবার মুখোমুখি হয়ে সবক’টিতেই জিতেছে বায়ার্ন। কিন্তু ইউরোপিয়ান এ প্রতিযোগিতায় স্প্যানিশ দলটির বিপক্ষে টানা চার ম্যাচ এখনো জিততে পারেনি তারা।
পরিসংখ্যান ও অনেক চালাক! ক্লিয়ারলি কিছু বলতেছে না! যাই হোক আজ ৯০ মিনিট এর খেলা শেষেই আসল রেজাল্ট জানা যাবে। তার আগে যা বলা হবে, সব ই অনুমান।

পরিসংখ্যান গুলো পত্রিকা থেকে নেয়া। যা আরো বিস্তারিত পাবেন নিচের লিংকগুলোতে।
লিংক >>>
১। Click This Link
২। Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×