এমন একটা সময় ছিল, যখন বিকাল হইলেই হাতে মোবাইলটা নিতাম। আর বন্ধুদের ফোন দিতাম। তারপর একসাথে বের হইতাম, মাঠে জাইতাম, ঘুতাম; সন্ধ্যা হইলেও বাসায় আসতে মন চাইতো না, কিন্তু ধমক খাওয়ার ভয়ে হয়তো তড়াতাড়ি-ই ফিরতাম। আবার, স্যারের বাসায় পড়া শেষে, আড্ডায় মত্ত থাকতাম। তখন 'সময়' কে গালাগাল করতাম, এত দ্রুত টাইম যাইতো, মনে হইতো আরো কিছুক্ষন থাকি! কিন্তু না, বাসায় ধমকের ভয়ে হয়তো থাকতে পারতাম না! ধমক থাইকা আরো বড় ভয়, 'জবাবদিহীতা'। উত্তর কি দিবো!
আর এখন! আরো বড় হইসি, এখন সেই সকালে ভার্সিটি যাই, আর ফিরতে ফিরতে রাত।
'ব্যস্ত আমি ভীষন রকম, সময় তো নেই কোন'!
এর মধ্যেই সময় কইরা যাই পড়াইতে। আবার যখন বন্ধ থাকে! তখনো পাই না এই প্রিয় মানুষগুলোকে। তাদের পাওয়া যায় না। ফোন দিলে মনে করাইয়া দেয়, ব্যস্ততা শুধু আমার না, তাদেরও আছে।
সেই বন্ধুরাও আছে, অভাব 'বন্ধুত্বের', অভাব সময়ের। এখন আর দেরিতে ঘরে ফিরতে আগের মত ভয় নাই, নাই আগের মত জবাবদিহীতা, নাই ঘরে ফেরার তাড়া। কিন্তু তবুও পাই না সেই বন্ধুদের সঙ্গ, পাই না সেই বন্ধুত্ব।
আমি এত নির্ভয় চাই না, চাই না দেরিতে ঘরে ফিরতে, চাই, দেরিতে ফিরলে যেন করতে হয় জবাবদিহীতা, যেন ধমকের পর ধমক খাইতে। আর কখনো দেরি করলে হ্যান ত্যান করবে, চাই এমন 'ওয়ার্নিং'। আমি কথা দিচ্ছি, করবোনা দেরি, ঠিক, সময় মত ঘরে ফিরবো। কিন্তু এতকিছু sacrifice করতে রাজি শুধু ছোট্ট একটা শর্তে। আমি আবার ফিরতে চাই সেই জগতে, যেই জগত জুড়ে আমার বন্ধু, আর বন্ধুত্ব। আবার বিকেল হলেই যেন আমার মোবাইলে চিরচেনা সেই রিংটোন শুনতে পাই, যার কারনে ফোনটা হাতে নিবো আর দেখবো চিরচেনা সেই বন্ধুদের নাম! রিসিভ করলেই বলবে, 'তাড়াতাড়ি নাম, তোর বাসার নিচে' অথবা, 'কৃষ্ণতলা আয় তাড়াতাড়ি' অথবা '৫ মিনিটে অমুক জায়গায় আয়, মাঠে যামু' অথবা অন্য সব কথা যা আজ আর কেও বলেনা!
আগে যেমন হঠাৎ বৃষ্টির আগমনে ভিজতাম, আবার ভিজতে চাই। কেও পারবি দিতে? পারবিনা!?
আমি চাই সেই তপ্ত খরা রোদ,
যেথায় সবার সাথে মিশে ছিল, আমার কোন বোধ;
আমি চাই বিকেল বেলার মেঘ,
মাথায় টোকা দিয়ে বলতাম, 'দেখ না এবার দেখ!'
চাই সেই সন্ধ্যে বেলার গান,
যেই গান জুড়ে ছিল ভালোবাসার টান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


