somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাসিয়াস বসের বিকল্প হয় না।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন জানি ২০১০ সালের কথা মনে পড়তেসে! স্পেইন বনাম সুইজারল্যান্ড। আমি আবার বলসিলাম নাদাল বনাম ফেদেরার! ঐ ম্যাচটায় সুইজারল্যান্ড ১-০ গোলে জিতসিলো। মানুষের কি বয়ান! কত টিটকারী! ব্রাজিল সাপোর্টকারী বন্ধু ফোন দিতে কার্পণ্য করে নাই। 'শৈল্পিক ফুটবল, না?' কিছু বলি নাই সেইদিন। খুব সম্ভবত কষ্ট কইরা একটা হাসি দিসিলাম। আর অনেকে তো ক্যাসিয়াসকে দোষ দিয়া ভরাইলো। তার গার্লফ্রেন্ড নাকি গ্যালারীতে থাকায় সে খেলায় মনোযোগ দিতে পারে নাই! ২য় ম্যাচ, ২-০ গোলে স্পেইনের জয়। আর ডেভিড ভিয়ার ৪৫ মিটার দূর থেকে সেই চমৎকার গোল। যা আমিও দেখসি, অনেকেই দেখসে। গোলকিপারও। কিছুই করার ছিল না। ৩য় ম্যাচে আবারো স্পেইন জিতলো, এইবার ২-১ গোলে এবং গ্রুপ চ্যাম্পিয়ন। নক আউট পর্বে পর্তুগালের সাথে খেলা। স্পেইন জিতলো ১-০ গোলে। ক্যাসিয়াস কিপিং থেকে বেশিরভাগ সময় দর্শকই ছিল। তারপর কোয়ার্টার ফাইনাল প্যারাগুয়ের সাথে। প্যারাগুয়ে পেনাল্টি পাইয়াও মিস করলো। পেনাল্টি ঠেকাইলো ক্যাসিয়াস। স্পেইনও একটা সুযোগ পাইলো। তা ১ম বার গোল হইলেও ফাউল হবার কারনে আবার শুট নিতে হইলো। এইবার পেনাল্টি মিস। পরবর্তিতে স্পেইন ১-০ তে ম্যাচ জিতলো। অতঃপর সেমিতে জার্মানীর সাথে খেলা। জার্মানী ২য় রাউন্ডে তাদের কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ডকে ৪-১ গোলে এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে নাস্তানাবুদ করলো। তাদের কাউন্টার অ্যাটাক এতটাই বিধ্বংসী ছিল! কিন্তু সেমিতে তাদের কাউন্টার অ্যাটাক ক্যাসিয়াসের কাছে পরাস্ত। অবশ্য তারা সুযোগই পাইসে কম। বলই তো পায় নাই। কর্নার থাইকা কার্লোস পুয়োলের হেডারে জার্মানী পরাজিত স্পেইনের কাছে। অবশেষে প্রথমবারের মত ফাইনাল খেলার সুযোগ পাওয়া, আর প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি। প্রতিপক্ষ নেদারল্যান্ড, এর আগেও আরো ২ বার বিশ্বকাপ ফাইনাল খেললেও কাপ শেষ পর্যন্ত ঘরে নিতে পারে নাই। ৯০ মিনিটের খেলা ১২০ মিনিটে গড়াইলো। তাও গোল হইতেসেনা। আমি যখন মনে মনে ২০০৬ বিশ্বকাপের ফাইনালের মত আরও একটা পেনাল্টি দেখার প্রস্তুতি নিতেসিলাম, তখন ইনিয়েস্তার গোল। জার্সি খুইলা ভিতরের গেঞ্জির লেখা দেখাইলো। ঐ ম্যাচের কিছুদিন আগে তার যেই সতীর্থ মারা গেসিলো, গোলটা তার জন্য উৎসর্গ করলো। ১ম বিশ্বকাপ জয়ের স্বাদ। ওহ, কাহিনী সবাই জানেন। তাইলে তো এইটাও জানেন যে পুরা বিশ্বকাপে এই এক ক্যাসিয়াসই গোল বারটা আগলাইয়া রাখসিলো। প্রথম ম্যাচে গোল খাওয়ার পর, ঐ অপবাদ শোনার পর সে-ই সব সামলাইসিলো। দুঃসময় সবারই আসে। এমনকি আমার-আপনারও। এখন আবার দোষারোপ করা হইতেসে ক্যাসিয়াসকে। অবশ্যই লাস্ট ম্যাচে সেই আগের ক্যাসিয়াসকে দেখা যায় নাই। কিন্তু তাকে একটু বেশি-ই দোষ দেয়া হইতেসে। ব্যাপার না, haters gonna hate. সেই আগের ক্যাসিয়াসকে পাবো, যেই ক্যাসিয়াসকে বহুবছর আগে সর্বপ্রথম দেখসিলাম রিয়াল মাদ্রিদের গোল বার আগলাইয়া রাখতে, নিজের সর্বোচ্চ্য চেষ্টার সহিত। আবারও তোমার অপেক্ষায় ক্যাসিয়াস। আবারও অপেক্ষায় রইলাম। পাশে ছিলাম, আছি, থাকবো। ভিভা এসপানা।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×