
কে বলেছে এখানে কেও নেই
এখানে পড়ে রয়েছে কত শত লাল গোলাপ, শুকনো শিউলি, ভোরের ঝরা বকুল
স্বপ্নের শতদলেরা বিলায় রূপের বাহার।
কে বলেছে এখানে কেও নেই
এখানে ঝাঁকে ঝাঁকে শীত পাখিদের দল ধানক্ষেত বসায় মৌসুমি জলসা
ফড়িঙের মত মন নাচানাচি করে বাগানে বাগানে।
কে বলেছে এখানে কেও নেই
এখানে শতশত প্রেমিক প্রেমিকা হাত ধরে ছুটাছুটি করছে
ভ্রমরের নিস্পাপ চুমুতে আলোকিত হচ্ছে প্রতিটি ফুলের পাপড়ি।
কে বলেছে এখানে কেও নেই
এখানে দাড়িয়ে আছে উদ্ধত গোঁয়ার প্রেমিক কঙ্কাল মন,
ঠোঁটে জলন্ত সিগারেট হাতে হাতকড়া।
কে বলেছে এখানে কেও নেই
এখানে উত্তাল পদ্মার বুকে জেগেছে একাকী চর, বুকে বেদনার কাশফুল
ঠিক যেন এক ক্রীতদাস কবির পাংশু হাহাকার মনের চত্বর।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



