
আমি যাযাবর ছিলাম সেই পুরনো কাল হতে আজ অবধি,
কাঁধে বয়ে নিয়ে চলেছি একঝোলা জমজ স্বপ্ন,
হাসি হাসি, খুশী খুশী, অভিমানী, চঞ্চল
দুষ্ট লাজুক স্বপ্ন, আমাদের সেই জমজ স্বপ্ন।
সেই সহোদর জন্মেছিল ফাল্গুনের বনে,
তারপর ঝরে গেছে টুপ করে কোন এক ঝড়ে অকালে, বড়ই অকালে।
সেখান থেকেই কুড়িয়ে এনেছি এতিম স্বপ্ন জোড়া,
বিশ্বাস করবে কিনা জানিনা সেগুলো জীবিত প্রানের মত কথা বলে, নৃত্য করে।
স্বপ্ন যুগল এতোই বেয়াড়া যে আজকাল ঝোলা থেকে বেরিয়ে পড়ে,
মাঝে মাঝেই ধ্রুপদী মুদ্রায় নৃত্য করে বাঁকা চোখে ইশারায়।
তবুও ওদের চোখে দেখি চেনা রঙের কষ্ট,
ঠোঁটে বাঁকা উপহাসের হাসির খঞ্জর।
একদিন হেসে হেসে দিয়েছিলে বুকের অমূলে,
যে খঞ্জরের দাগ একটি যুগের কালে মুছে আজ তোমার কাছে তা মিথ্যে হয়ে গেছে।
শুধু মিথ্যে হয়ে যায়নি সেই জমজ স্বপ্ন,
প্রতিদিন তাদের হাসির খঞ্জরে রক্তাক্ত হয় আমার জমিন।
সেই রক্ত ধারায় জমিন লবনাক্ত খর,
শত চাষেও ফলাতে পারিনি একটি দূর্বা ঘাস।
তুমি তো জানোই একদিন সেখানে বন ছিল,
ঘন বনে হারিয়েছ কতশত খোঁপার ফুল,কানের দুল।
আমার সখ হয়েছে আবার বাগান করব,
বাতাসে ছন্দ্রমল্লিকা, হাসনাহেনাদের স্নিগ্ধ নৃত্তের স্বাদ নেব,
ঠোঁটের কোণে চুরুট জ্বালিয়ে তাতিয়ে নিব জংধরা স্নায়ু,
তাই কিছুকালের জন্য ফিরিয়ে নাও এই জমজ স্বপ্ন!!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




