ব্যবচ্ছেদ-১- ক্লিনিক্যাল ডেথ
২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ এক বিভৎস কারবার-
প্রতিটি লাইনের রক্ত মাংস খুলে,
দস্তানা হাতে ফরসেপ ধরে
কবিতাদির নিখুঁত বাইপাস সার্জারি শেষে
উদ্ভ্রান্ত পাঠকের ভোগে,
কলমের নিবে গাথাঁ
প্রেমিকের হৃদপিন্ড।
প্রতিটি শিরায় শিরায় জমা
প্রেমিকার চিঠিপত্র,
নিউরোটক্সিন স্তরে
ভালবাসার নিকোটিন স্নায়ু,
ফুসফুস অ্যালভিলাসের মিহি তুষারদানা,
সবই মরে গেছে এ প্রহরে!
তাই গুমোট আধারে
বেচে থাকুক স্মৃতির ক্যানভাস,
বাস্তবতার ডলার পাউন্ডে ভরে যাক,
জীবন্তিকার রাজপ্রাসাদ।
মুছে যাক সব দিঘীর কালো জল,
প্রেমেজর্জর প্রেমিকের লাশকাটা ঘর,
সুউচ্চ হিমালয়, বলিষ্ঠ অভিমান।
প্রেমের ব্যবচ্ছিন্ন শবাধারে লেপ্টে থাকুক
সার্জনের ছুরি কাচির ট্রে।
বিশ্বাসঘাতকের খঞ্জরে লেপ্টে
পৃথিবীর কল্পনায় পুঁজিবাদ তাজমহল,
নব উল্লাসের মদিরায় নেচে উঠুক
আজ স্বঘোষিত ক্লিনিক্যাল ডেথ।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন