জলকাব্য- ১৭- পেনিনসুলা সুখ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাশ্বত কিছুই থাকে না হৃদয় মাঝে,
জলের মতই স্বচ্ছতা চারিদিক,
তবুও সমুদ্র বুকেপিঠে সে
জমে যায়, বয়ে যায়, ফুঁসে ওঠে,
একসমুদ্র মাঝে শুধুই অন্য মহাসমুদ্র জলখেলা।
আর তা দেখে অনেকেই বলেছে-
কতই না মোহন্ত মোহনার ভাসবাসা বিসুখ,
সেরে যাবে কদিন গেলেই।
কবি, সমুদ্র বুকেতেও দাগ থাকে
জ্বলজ্বলে রক্তজবার মতই,
ফুঁসে ওঠা আগ্নেয়গিরি জ্বালামুখ ছুঁয়ে
সমুদ্র জলের সাথে তপ্ত লাভার নিশ্বাস-
চারিদিক কত অবিরাম আর্তনাদধ্বনি,
কোন পথ্য দিবে তার এতটুকু উচ্ছাস?
নেই, নেই! ধরণীর প্রেম সুখবিলাসী তটে,
ফুঁসে ওঠে, নেচে ওঠে, ফুলে ওঠে,
সঁপে দেয় শত বুক ফুঁড়ে পেনিনসুলা বিসুখ,
বিরান একাক্ষরী সমুদ্র বুকে পথ্য শুধু এই জ্বালামুখ।
তাতে কি এসে যায় বল-
এই বিসুখ সয়েই সমুদ্র দিয়েছে
তার বুকে বিচিত্র ঢেউ, অফুরন্ত নীলিমায়-
দূরপাল্লার হাসি, জীবনের বাঁশি,
একাকীত্ব ছুঁয়ে যায় যার পাতালের প্রেম,
অতলের অতলান্ত চুমে গেঁথে যায় বুক,
তাইতো ছুঁয়ে দেখি এই পাঁজরা বা-পাশ
কার সে পরশে বয় এই পেনিনসুলা সুখ?
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন
আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন