পাঠক তোমাকে বলছি....
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় তুমি ফিরে আসবে..
মনে রেখো আমার কিছু কবিতা কাদামাটির মতন,
যেখানে কুমোরটুলির আঙুলি তোমার..
সেখানে আমি নেই; কবিতারা আছে মাটির দলা হয়ে..
বুকের হাপড়ে তাতিয়ে নাও.. গড়ে ফেল মন যা চায়..
বাঁদর কিংবা শিবের মতন..
আমি দায়ী নই..
পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় তুমি প্রবেশ করবে..
মনে রেখো কিছু কবিতায়
সিংহদুয়ার খোলা তোমার অভিষেকে
যেখানে তুমিই রাজাধিরাজ..
সেখানে আমি নেই; কবিতা আছে তোমার বঁধু বেশে...
অন্দরমহলে সাজিয়ে নাও.. ভালবাস তাকে..
বঁধু কিংবা প্রেয়সীরর মতন..
আমি স্বাক্ষ্য নই..
পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় চোখ পড়বে..
মনে রেখো কিছু কবিতা একান্তই আমার..
সেখানে কবির সমস্ত অনুভব সঞ্চিত..
সেখানে শুধুই আমিত্ব.. কবিতা আমার অবয়ব..
তাকে দেখে তোমার অনুভব হতে পারে দ্ব্যর্থক...
কিন্তু জেনে রেখো..
তুমি মুক্ত এলবাট্রস কিংবা হরিণীর মতন...
আমি বাধা নই..
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন