ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো- ২ - কোন কবিতাই নেই
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই কিছুই জানিস না
এখন আমার আর কোন নদী নেই বলে
সমস্ত সমুদ্রজল শুখিয়েছি তোর বিরহানলে.
এখন আমি পুড়ি রোজ রোজ..
আর খুঁজি সমুদ্দুর দিগন্তরেখায় কোন সে পাখির খোঁজ ..
তুই কিছুই জানিস না বোকা মেয়ে..
আমার আর কোন কবিতাই নেই..
ইচ্ছেমতন আঁকতে পারি না কোনকিছুই
সকাল সাঁঝে শব্দরা ঝরে পড়ে সব ঝরাপাতার গান..
নিউরনের প্রতিটি খোপেখোপে বাজে কিসের কলতান..
তুই কিছুই জানিসনা মেয়ে,
আমার একবুক আকাশে আজো তোর ছবি..
নীল শাড়ি মেঘে তুই নীলকাব্য কবে হবি..
শরতের মেঘের মতন তুই স্বচ্ছ কবিগান..
তবুও আমার দুনয়নে কিসের বরষা বান...
তুই কিছুই জানিস না বোকা মেয়ে..
এখনো রোজকার মতন স্বপ্ন দেখি..
শান্ত হরিৎ চিরে ছুটে যাই সেই নদীবরাবর..
যেখানে ছিল তোর আমার স্বপ্ন সরোবর..
এখনো গড়তে চাই সেথা সেই পুতুলের সংসার..
হারানো হৃদয় খুঁড়ে যতনে আবার..
এভাবে হৃদয় জ্বলে আমার আকাশে
মেঘ ডাকে, বজ্র নামে,
আমি ঝলসে যাই প্রতিপ্রহর..
তবুও আশাকরি,
তোর আকাশে রঙধনু সাজে
অটুট থাকুক যেন সূর্য-আদর.... অনুপ্রেরণা ও কাব্যপ্রতিক্রিয়া-
তোর এখন অনেক কবিতা...সর্বস্বত্ত্ব সংরক্ষিত
ছবি- ইরিন হ্যান্সন
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন