ঠিক এখানে, এখন যেখানে গত কালকে ছিল
কি বিচিত্র! মৃত, শুষ্ক, খসে যাওয়া পাতার স্তূপ,
এবং অনুভূতিতে একাগ্র ক্লান্তি।
ছিল যুক্তির জালনাগুলি আবদ্ধ করা।
এখন ছোপ ছোপে লাল ও সাদাটে ডোরায় ভেসে আসা
হাসি হাসি চাহনি, বাহ! কত সুন্দর।
ছুঁয়ে যায় মন, ছুটে যায় হাত,
আঁকড়ে ধরি
সরে গেছে বিষাদ কখন!
এখন সময় গড়িয়ে সূর্য পশ্চিমে
বসে আছি সেখানেই শুষ্ক নদীর ধারে,
তখন ঢেউ তুলত, হৃদয়ে ঢেউ ওঠাত,
ঢং মেশানো ভয়ে কেউ হাসত
দৃষ্টিতে কৌতুক, উচ্ছলতা ভাসত
আলপনা আঁকা সরু আঙুলের ডগাগুলু খেলত
ধরত হাত, উড়ে যাওয়া ওড়না, উড়ুউড়ু চুল।
প্রশান্তময় চোখের দৃষ্টির গভীরতায় গেঁথে যাওয়া মন
ভাবত, আঃ! কি সুখ ভালবাসায়।
এখন পালহীন নৌকা, মেঘহীন আকাশ
বোধহীন জীবন ও কর্কশ পরিবেশ
সব সন্ধিতে একাকার।
এখানে আকাশে ওড়ে শিকারি শকুন।
তুমি আমি এইতো জীবন
অতীত, ব্যঙ্গময় বর্তমান, ভবিষ্যৎ
বেঁচে রই আমি পরে আমরা।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



