স্বর্ণালী প্রভা কচকচে রৈাদ্র
মৃদু স্ফীত বাতাস ফুরফুরে মেজাজ,
অনাবিল শান্তি স্বর্গের ছোঁয়া।
হঠাৎ ঝড়, প্রচণ্ড বাতাস মাঝে কালো রাত্রি।
ঘোর অন্ধকারসহ তুমুল বজ্রপাত
ছিন্ন ভিন্ন তরু পল্লব রক্ত আর লাশ।
সুতীব্র চিৎকারের গগন বিদারী সাইরেন
যেন মহাপ্রয়াণ।
চারিদিকে শুধু ধ্বংস, বীভৎস এবং নরক।
এরপর,
ভাল লাগা ভালবাসা সুখের ছোঁয়া,
সত্য সুন্দরতম সুন্দরী, অপ্সরী গোলাপি
আহ্লাদে আঁতখানা আদরে ভরপুর
শিহরনে শিহরিত গভীর ঘোরে আচ্ছন্ন,
সঙ্গমে, অনুভবে তৃপ্ত
চুমোয় চুমোয় আদৃত,
স্পর্শে পুলকিত, চক্ষু মুদিত
অস্পষ্ট গোঙনে সুখের ছোঁয়ায় চিরসুখী
অতঃপর,
মিথ্যা শুধুই মিথ্যার বেসাতি
লোভী ও নির্লজ্জ রক্ত পিয়াসু হায়েনা।
রূপের আড়ালে কুৎসিত কদর্য ধূর্ত শিয়াল,
হিংস্র বুনো শুয়োর।
নোংরামি পাপিষ্ঠ পাপচারী
শকুনির শিকারের ফাঁদ,
ভয়াল ছোবল, ভয়ংকর ডাইনি।
মৃত পুরীর রানী
এবং ভয়ংকর সুন্দরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

