somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত ছাড়া অন্য দেশে পাট রফতানি করা যাবে না!!!(কপি-পেস্ট পোস্ট)

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুপ্রতীম প্রতিবেশীদেশ ভারত ছাড়া অন্য কোন দেশে কাঁচা পাট রফতানি করা যাবে না বলে সার্কুলার দিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। সরকারি এ ঘোষণার ফলে পাট রফতানিকারকসহ এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা পড়েছেন বিপাকে। নতুন এ নির্দেশনার ফলে দেশ থেকে কাঁচা পাট ভারতে চোরাই পথে পাচার হয়ে যাবে বলে আশঙ্কা করছেন রফতানিকারকরা।

সরকারের এ অপরিপক্ক সিদ্ধান্তের কারণে দেশের অর্ধ লাখ জুট প্রেস শ্রমিক বেকার হয়ে পড়বে। পাট মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে ইতোমধ্যে খুলনায় পাট রফতানিকারক ও শ্রমিকরা কঠোর আন্দোলনে নামছেন।

পাট রফতানিকারকদের একাধিক সূত্র জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গত ২২ নভেম্বর এক সার্কুলারে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধু ভারতে কাঁচা পাট রফতানি করা যাবে। মন্ত্রণালয়ের এই সার্কুলারের কপি দেশের সব স্থলবন্দর, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে এ সার্কুলার খুলনার পাট রফতানিকারকরা পাওয়ার পরে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ব্যাপরে বিশিষ্ট পাট রফতানিকারক হারুন-অর-রশিদ সংবাদ৪.নেট’কে জানান, ব্রিটিশ আমল থেকে এভাবে কাঁচা পাট রফতানির ক্ষেত্রে কোন নির্দেশনা দেয়া হয়নি। তিনি বলেন, পাট রফতানিকারক বা এ ব্যবসার সাথে জড়িত কেউই ভারতে কাঁচা পাট রফতানির সুযোগ দেয়ার জন্য দাবি বা আবেদন করেনি। এই সুযোগে ভারতে কাঁচা পাট চোরাই পথে পাচার হয়ে যাবে। এর ফলে অর্থনৈতিকভাবে দেশ চরম ক্ষতিগ্রস্ত হবে। পাটের আন্তর্জাতিক বাজার ভারতের দখলে চলে যাবে।

এছাড়া দেশের শতাধিক জুট মিল বন্ধ হয়ে যাবে।

পাট রফতানিতে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে সংবাদ২৪.নেট’কে জানান, পাট মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত দেখে মনে হয় না এটা আমাদের দেশীয় কোন সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের ফলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। দেশের স্বার্থ বিরোধী এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তুজা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে ভারতের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত। তারই অংশ হিসেবেই কাঁচা পাট রফতানির এ সার্কুলার জারি করে।

দেশবিরোধী এ আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যব্ধ হতে হবে।

এদিকে বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) সভাপতি মো. মাহফুজুল হক সংবাদ২৪.নেট’কে জানান, নতুন সার্কুলার পাওয়ার পরে বিজেএ’র পক্ষ থেকে আমরা ব্যবসায়ীদের প্রতিক্রিয়ার কথা মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত স্থগিত করা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে ।তথ্যসূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×