somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশা খাঁর প্রতি দুর্বলতা

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশা খাঁর প্রতি আমার দুর্বলতা কৈশোর থেকে। পড়তাম শাহীন স্কুলে। হাউস ছিল ঈশা খাঁ। সে সময় আমার খেলাধুলা বা কালচারাল কোনো প্রতিভাই বিকশিত হয়নি। হাউজের কোনো কর্মসূচিতে আমার কখনো অংশগ্রহণ ছিল না। কিন্তু হাউজের প্রতীক ঈশা খাঁকে বীরের মতো বীর মনে হত। ক্লাস নাইনে রওণক করিম ম্যাডাম পড়াতেন ইতিহাস। একটা অধ্যয় ছিল বাংলার বারো ভূঁইয়াদের নিয়ে। তখন জানলাম এই প্রতাপশালী তেজস্বী ও সাহসী ঈশা খাঁর বীরত্বের গল্প। জানলাম কিভাবে তিনি মোঘল সেনাপ্রধান শাহবাজ খান ও মানসিংহকে নাকানি-চুবানি দিয়েছেন।

সেই সময় আহমেদ ফজল নামে এক ক্ষ্যাপাটে মিউজিশিয়ান ও তার ব্যান্ড নোভা ইতিহাস নিয়ে অনেক গান বেধেছিলো। তার একটা ছিল ঈশা খাঁর বীরত্বকে নিয়ে। নোভা ছাড়া বাংলাদেশী আর কোনো শিল্পী ইতিহাসের এতো ভেতরে কখনো যাননি। এই ফজলই সাংস্কৃতিক অঙ্গন থেকে সর্বপ্রথম চিৎকার করে বলেছিলেন রাজাকারের তালিকা চাই। সাল ছিল ১৯৮৯। এর আগে এতো বলিষ্ঠভাবে রাজাকারদের বিরুদ্ধে কিছু বলা হয়নি। সে অন্য গল্প।

তো সেই সময় রওণক করিম ম্যাডাম ইতিহাসের পোকা ঢুকিয়ে দিয়েছিলেন মাথায়। এখনো গোগ্রাসে গিলছি ইতিহাস।তখন থেকে মোঘল বশ্যতা অগ্রাহ্য করা ঈশা খাঁ আমার সুপার হিরো। রিয়েল ওয়ারিওর। মোঘলরা যখন ভারতের প্রায় সকল এলাকা গিলে নিয়েছিল, তখন এই ঈশা খাঁ গিলতে দেননি বাংলার কিছু অঞ্চল। মুঘল সেনাপতি মানসিংহকে ঘোল খাইয়েছেন বার বার।

অনবরত যুদ্ধ থেকে রেহাই পেতে ঈশা খাঁ ও মানসিংহ এক সময় ঠিক করলেন মুখোমুখি তরবারি যুদ্ধে লিপ্ত হবেন। স্থান ঠিক হল- টোপনগর। যুদ্ধের দিন মানসিংহ মুঘল কুটচাল দিলেন। পাঠালেন তার সবচেয়ে ক্ষীপ্র যোদ্ধাকে। তেজস্বী ঈশা খাঁ হারিয়ে দিলেন সেই যোদ্ধাকে। সুরক্ষা মুকুট খুলে ফেললেন। দেখলেন এ মানসিংহ না। ধিক্কার দিলেন মানসিংহ আসেননি বলে। চিৎকার করে বললেন- মানসিংহ পুরুষ হলে কাল একই জায়গায় যেন আসেন।

পরদিন মানসিংহ এলেন। ঈশা খাঁ পরাজিত করলেন মানসিংহকে। মানসিংহের তরবারি ভেঙে গেলে ঈশা খাঁ নিজের তরবারি বাড়িয়ে দিলেন। মানসিংহ আর কোনো যুদ্ধ না করবার আকাঙ্খা প্রকাশ করে জড়িয়ে ধরলেন ঈশা খাঁকে। এরপর সম্রাট আকবর ঈশা খাঁকে বাইশ পরগনার শাসক নিয়োগ করেন এবং ‘মসনদে আলী’ উপাধিতে ভূষিত করেন।

যদিও মনে করা হয় ঢাকার অদূরে সোনার গাঁ ঈশা খাঁর স্মৃতি বিজরিত। কিন্তু ঈশা খাঁর ছোঁয়া বেশি পাওয়া যায় বৃহত্তর কিশোরগঞ্জের নানা এলাকায় – এগারসিন্দুর, টোপনগর, জঙ্গল বাড়ী। কখনো যাওয়া হয়নি। এবার হলো। সব ঘুরে জঙ্গলবাড়ি যেতে সন্ধ্যা হয়ে গেলো। তারপরও কিছু সময় কাটালাম সেখানে। স্পর্শ করে দেখলাম দালান গুলো

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×