... "কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো; কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে" আলতো সুর আজ ভোরে ঘুম ভাঙ্গাইল; আমি আঁতকায় উঠলাম। নিজেকে আবিষ্কার করলাম নিল সার্ট আর খাকি পেন্টের ভেতর, শাহীন স্কুলের আসেম্বলিতে। স্কুল আমার কাছে বিভীষিকা - প্রতি পিরিয়ডে পড়া না পারা, কান ধরে দাঁড়িয়ে থাকা, নিল ডাউন, বেতের বাড়ি, এবড়ো থেবড়ো হাতের লেখা, কানের নীচে মার, শূন্য পরিক্ষার খাতা, ফেলের পড় ফেল, বাবা মার ক্রদান্নিত আর হতাশ মুখ।
তাহলে কি আরেকটা বিভীষিকাময় দিনের শুরু? তারপর বুঝলাম এলাকার স্কুলে আসেম্বলি হচ্ছে; ইদানিং মনে হয় স্পিকার লাগানো হইসে। বুকের ধরভরানি কমলো, শান্তির নিঃশ্বাস ফেললাম। কফি বানাইলাম, বারান্দায় দাঁড়ায়া রোঁদ পোহাইলাম। ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



