somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন প্রাণপ্রিয় দাদা এবং আদর্শ শিক্ষকের চলে যাওয়া।

০৯ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাদা মারা গেছেন গত ৩০শে মে, রমজান মাসের ৩য় দিন।
এই লোকটাকে কখনো কোন অন্যায় করতে তো দেখি ই নাই বরং সমাজের কোথায়ও কোন অন্যায় হলে বলিষ্ঠ ভাবে প্রতিবাদ ও দমন করতে দেখেছি। আমাদের গ্রামের সকল শ্রেণীর মানুষের অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন আবুল কাশেম ভাট্টি।
কোথায়ও ন্যায় বিচার না পেলে মানুষ ছুটে আসতো দাদার কাছে এই আশায় যে এখান থেকে অন্তত খালি হাতে ফেরত যেতে হবে না।
অত্যন্ত ধার্মিক ছিলেন দাদা। প্রচণ্ড অসুস্থতার মাঝেও নামাজ- রোজা পালন করতেন ঠিকমত।
৮২ বছরের জীবন সে নিজের আদর্শ ও সততার সাথে কাটিয়ে গেছে। যতই বাধা আসুক সে তার আদর্শ থেকে পিছপা হননি কখনো।
ব্যাক্তিগত জীবনে ছিলেন একজন স্কুল শিক্ষক। প্রচণ্ড রাগী এই স্যার আদর্শ শিক্ষক ছিলেন তার ছাত্রদের কাছে।
আমার সাথে দাদার সম্পর্ক ছিল সব থেকে ঘনিষ্ঠ। নিজের বন্ধুর মত সব কথা শেয়ার করতাম তার সাথে। মজা করতাম অনেক আবার ভয়ও পেতাম প্রচণ্ড। শুধু আমি না, আমার মা-আব্বা, চাচা-চাচি, ফুপিরা, ছোট ভাইবোন সবাই ই তাকে অনেক ভালবাসত আর ভয়ও পেত।
দাদার মৃত্যুতে আমাদের পরিবার প্রথমবারের মত পরিবারের কাউকে হারানোর কষ্ট অনুভব করলো। আমাদের পারিবারিক কবস্থানেই তাকে দাফন করা হয়েছে। এই কবরস্তানও তার নিজের করা। কোন কাজই সে বাকি রেখে যায়নি। পরিবার, আত্বীয়-স্বজন ও সমাজের প্রতি তার দায়িত্ব সে সম্পুর্নভাবে পালন করে গেছেন। এখন আমাদের পালা তার আদর্শকে ধরে রাখা। ইনশাআল্লাহ্‌, কাশেম মাষ্টারের আদর্শ বুকে নিয়েই সারাজীবন কাটিয়ে দিব।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

×