![]()
১ম পর্ব
৪০০ বছর প্রাচীন প্রাসাদের সামনে আমরা গাড়ী থেকে নামলাম। চারপাশে পাহাড়, মাঝখানের ভ্যালিতে প্রাসাদটি তৈরি করা হয়েছে। প্যালেসটি ৭ তলা সমান উঁচু, পাহাড়ের ধাপে ধাপে তৈরি করা।
আমরা প্রত্যেকে ১০ রিয়ালের টিকেট কেটে ভেতেরে ঢুকলাম। সাথে একজন গাইডও আছে। প্যালেসের একটি অংশ নিয়ে জাদুঘর বানানো হয়েছে। ভেতরে ছোট ছোট রুম, ২০ সেকশনে ভাগ করে বিভিন্ন জিনিষপত্র সাজিয়ে রাখা হয়েছে। একটা রুমে মানুষদেরকে শাস্তি দেবার বিভিন্ন সরঞ্জাম চোখে পড়ল।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
সবচেয়ে আকর্ষনীয় ছিল পুরো প্যালেসে গঠন শৈলী ও এর ডিজাইন। সংরক্ষনের পর বোঝা যাচ্ছিল অতীতে এর জৌলুস কেমন ছিল। সন্ধ্যা হয়ে আসছিল। আমরা মহসিন কে নিয়ে রওনা হলাম। পথে দেখলাম দু'টি গাধা এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে। কেউ তাকে বিরক্ত করছে না। এক জায়গায় একটা বাঁধও চোখে পড়ল। সম্ভবত পাহাড়ের পানি আটকে রাখা হয়। মহসিন খুব দক্ষতার সাথে খাড়া পথ বেয়ে আমাদের কে আল-সূদা নিয়ে আসল। আল-সূদার’র ঠান্ডা বাতাস আমাদেরকে নীচের গরমের কথা আরেকবার মনে করিয়ে দিল।
![]()
রিজাল আলমা’র একটি অদ্ভুত ঐতিহ্যের কথা না বলে পারছি না। এখানকার ছেলেদের মুসলমানি বা খৎনা হয় ১৮ বছর বয়স পার হলে অথবা বিয়ের আগে। সমাজের হর্তা কর্তারা এক জায়গায় জড়ো হন, সেখানে সবার সামনে খৎনা করানো হয়। যদি কেউ খৎনা করার সময় ভয় পায় বা পুরুষের মতো আচরণ করতে না পারে, তাকে কাপুরুষ হিসাবে বিবেচনা করা হয়। ফলশ্রুতিতে তার আর বিয়ে করা হয়ে উঠে না। কোন মেয়ে বা তার পরিবার এ ধরনের ছেলেকে জামাই হিসাবে দেখতে চায় না।
(শেষ)
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




