somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব খাবার, মজার খাবার (আরব ডায়েরি-৯৫)

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সৌদিতে এসে প্রথম প্রথম পোড়া মুরগী আর খরখরে ভাত খেতে পারতাম না। যেটাকে ওরা বলে আল-ফাহাম, মানে কয়লার আগুনে পোড়ানো। আরেক ধরনের খাবার হচ্ছে খেবসা- ভাতের সাথে সেদ্ধ মুরগী অথবা অন্য কোন মাংস। মাংসটা শুধুমাত্র লবন পানিতে সেদ্ধ থাকত। মনে মনে ভাবতাম কিভাবে মশলা ছাড়া খাবার এরা খেতে পারে।


আল-ফাহাম


বাসায় বানানো গরুর মাংসের খেবসা

কয়েক বছর আগে জিজানের দিকে যাই। পথে এক রেস্টুরেন্টে মান্দি বানাচ্ছে। মাটিতে গর্ত করে কয়লার আগুনের তাপে আস্ত খাসী সেদ্ধ করা হচ্ছে। ভেতরে সবকিছু দিয়ে গর্তটি সম্পূর্ণভাবে মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। অনেকটা বর্তমানকালে আভেনের মতো। এই খাবার নাকি দেদারসে বিক্রি হয়। প্রথমবার খেতে পারিনি। শুধু লবনে সেদ্ধ মাংস কিভাবে খাওয়া যায়?


মান্দি তৈরি

এখন এসব খাবারে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে- এগুলোকে অমৃত মনে হয়। এবার ঢাকা গেলাম। বাসায় দারুনভাবে মুরগী, গরুর ভুনা করা হয়েছে। কিন্তু খেতে পারলাম কই? যাই খাই ঝাল লাগে, পেট খারাপ হয়। শেষ পর্যন্ত মশলা কম দিয়ে আমাদের জন্য রান্না করতে হয়েছে।

একবার অফিসের একটা পার্টি ছিল। আস্ত সেদ্ধ খাসির ব্যবস্থা করা হয়েছে। খুব মজা নিয়ে খেলাম। প্রত্যেকের সাথে ছুরি থাকে, আস্ত খাসী থেকে মাংস কেটে খেতে হয়। সাথে ভাত, বিভিন্ন ফলফলাদি। সেখানে প্রথম আরেকটি খাবার দেখলাম। খাসী’র ভুড়ির টলটলে ঝোল করা হয়েছে। আমাদের দেশে সাধারণত এই খাবারটি অনেক মশলা দিয়ে ভুনা ভুনা করা হয়ে থাকে যাতে কোন গন্ধ বুঝা না যায়। দ্বিধা নিয়ে ভুড়ি’র ঝোল খেয়ে দেখলাম-সত্যিই মজার ছিল খাবারটি।


হানিদ নামক খাবার (কোয়ার্টার)

আরেকটি খাবার আছে ছোট উটের মাংস দিয়ে রান্না করা হয়। একে ‘হাসি’ বলে। কিউব করে কাটা মাংস, সাথে চর্বির বড় টুকরা আর ভাত। কি যে অসাধারণ! যে না খাবে কোনদিনই বুঝতে পারবে না। এটা খাবার জন্য আমরা দল বেঁধে আল-মারজান রেস্টুরেন্টে যেতাম। দু’জনের জন্য যে খাবার দেয়, অনায়াসেই তা চারজন খেতে পারে।


সৌদি আরবে থেকে চলে গেলে 'হাসি' মিস করব

একদিন মাছের বাজারে গেলাম। দেখি স্কুইড সাজানো। পাশের চুলায় বিভিন্ন মাছ ভেজে দিচ্ছে। আমি আধা কেজি স্কুইড কিনে ভেজে নিলাম। চিপসের মতো দেখতে এবং স্বাদে অনন্য। আমি এত কিছুর স্বাদ নেই, কিন্তু শাকিলাকে খাওয়াতে পারলাম না।




স্কুইডের এত স্বাদ, আগে বুঝিনি

আমার বাসার পাশেই একটি ডিপার্টমেন্টাল শপ। একরাতে মাংসের সেকশনে দেখি এক অদ্ভুত জিনিস শোভা পাচ্ছে। গরুর অন্ডকোষ। এটাও সৌদিরা খায়? এখন আর আমার খাবার নিয়ে কোন অভিযোগ নেই-প্রায় সব কিছুই খাই, খাবারটা হালাল হলেই হলো। আমার সাথে ছিলেন জনৈক শিক্ষক, আমার পাশের এ্যাপার্টমেন্টে থাকেন। ওনাকে এটা কিনে রান্না করতে মোটিভেট করলাম। অনেক শক্তিকর একটা খাবার, ব্লা ব্লা ব্লা। কি ভেবে উনি রাজী হয়ে গেলেন এবং অন্ডকোষ দুটি কিনে নিলেন।


ডিপার্টমেন্টাল শপে অন্ডকোষ শোভা বাড়াচ্ছে

বাসায় ফিরে কিছুক্ষণ পরে ওনার ফোন- ‘ভাই কিছুই তো বুঝতেছিনা। এটা কাটে কিভাবে?’
- আরে ভাই টেনশন নিয়েন না। পারবেন, পারবেন।

রাত ১২ টায় উনি অন্ডকোষ ভুনা করে আমাকে এক বাটি দিয়ে গেলেন। খেয়ে দেখলাম, দারূন মজা হয়েছে। শাকিলাকে বললাম একটু টেস্ট করতে। কিন্তু ওর অগ্নিমূর্তি দেখে আমিই বাকীটুকু খেয়ে নিলাম।


রান্নাকরা অন্ডকোষ





সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০
৩৬টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×