somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বজ্র ড্রাগনের দেশ ভূটান-৫

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব

অনেক দূর হতেই বুদ্ধের মূর্তিটি দেখতে পাচ্ছিলাম। সবুজ পাহাড়ের মাথায় স্থাপিত সোনালী মূর্তিটি থিম্পু ভ্যালির দিকে অপালক তাকিয়ে আছে। আমরা রাস্তার পাশে এক জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম। বুদ্ধা পয়েন্ট পৌছে বুঝতে পারলাম – কত বিশাল একটা মূর্তি এটা।





১৬৯ ফিট উঁচু ব্রোঞ্জের মূর্তিটি পৃথিবীর সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি। ২০০৬ সালে কাজ শুরু হলেও এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তবে পর্যটকরা চারপাশে ঘুরে দেখতে পারে। অষ্টম শতাব্দীতে একজন ভবিষ্যৎ বানী করেছিল যে এমন বড় একটি মূর্তি একসময় এই এলাকায় হবে।



নানাকে তার নিজের মত ছেড়ে দিয়ে আমরা চারপাশ ঘুরে দেখতে থাকি। মূর্তিটির ভিত্তিকে ঘিরে আরো অনেক ছোট ছোট মূর্তি আছে। চারপাশ বিভিন্ন অলংকরণে সজ্জিত করা হয়েছে। একটি দড়জা দেখে আমরা ভেতরে প্রবেশ করি। কাজ চলছিল, আমাদেরকে সেখনে থাকতে নিষেধ করল। ভিত্তির ভেতরে মন্দির হবে। আরো ১ লাখ ২৫ হাজার ছোট মূর্তি স্থাপন করা হবে।





আমরা মূর্তিটির সামনে বিস্তৃত খোলা জায়গায় এলাম। সেখান হতে থিম্পু ভ্যালি দেখা যাচ্ছে। অনেক ইউরোপিয়ান বেড়াতে এসেছে, সাথে গাইড। সার্কের দেশগুলো ছাড়া বাকী দেশগুলোর পর্যটকদের জন্য বাধ্যতামূলকভাবে গাইড নিতে হয়। আমরা অনেক অনেক ছবি তুলে নানাকে খুঁজতে গেলাম। নানা ছায়ায় বসে ছিলেন। নানা জানালেন-বুদ্ধ মূর্তি দেখেই তার ভূটান বেড়াতে আসা স্বার্থক হয়ে গেছে। ভূটানের বাকী দিনগুলোতে আর তেমন কিছু না দেখলেও আফসোস থাকবে না। আমরা হাসি, এখনোতো অনেক কিছু বাকী।





কর্মা এরপর আমাদেরকে চাংগাখা মনাস্ট্রিতে নিয়ে যায়। ১২ শতকের এই মনাস্ট্রি পুরনো ধর্মীয় স্ক্রিপ্ট, বড় বড় প্রেয়ার হুইল ও হাজার হাত বিশিষ্ট একটি মূর্তির জন্য বিখ্যাত। এই মন্দিরে “গড অব চিলড্রেন” অবস্থিত। ভূটানিরা তাদের সন্তানদের নাম রাখতে এবং সুস্বাস্থ্যের জন্য এখানে নিয়ে আসে।







মন্দিরটিতে চিকন পাহাড়ী সিড়ি বেয়ে উঠতে হয়। মন্দিরটির সৌন্দর্য্য আমাদের মুগ্ধ করল। সেই মূহুর্তে আমরা জানতাম না যে এখানে হাজার হাত বিশিষ্ট একটি মূর্তি আছে, তাই তা দেখে আসতে পারিনি। ফেরার পথে আমাদের সাথে এক ভূটানি দম্পতির দেখা হয়। তারা তাদের বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছে আশীর্বাদের আশায়। আমরা তার সাথে ছবি তুলতে ভুল করলাম না।









ভূটানের জাতীয় পশু টাকিন। কর্মাকে বললাম আমাকে সেটা দেখাতেই হবে। কর্মা সেদিকে চলল।




(চলবে)

নোটঃ হাজার হাত বিশিষ্ট মূর্তি'র ছবি ইন্টারনেট হতে সংগ্রহ।



সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×