somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফ শাহনেওয়াজ তুষার
আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

বেকার থেকে কর্মজীবী ; কিছু অতৃপ্তবোধ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরী জীবনের ১ বছর পার হয়ে গেল দেখতে দেখতেই। আজ প্রচুর মনে পড়ছে সেই প্রথমদিনের কথা।

প্রথম যখন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, একজন মানুষ ছাড়া আর কেওই জানতোনা। ইন্টারভিউতে কি প্রশ্ন করতে পারে, এ ব্যপারে অতটা ধারণা না থাকাতেও দুরুদুরু বুকে হাজির হয়েছিলাম সাউথটেক লিমিটেড এর অফিসে। এরপরও কনফিডেন্ট ছিলাম, আর যাই হোক, আউট নলেজের জোরে হয়তো পার পেয়ে যাবো। জীবনের সবচাইতে কঠিন লিখিত পরীক্ষা হলো, পরেরদিন ঝাড়া ১ ঘন্টা চললো সাক্ষাৎকার পর্ব। সব দিক দিয়েই বাজিয়ে দেখে শ্রদ্ধেয় ইকবাল ভাই চাকরি কনফার্ম করলেন। যখন কনফার্মেশন লেটার হাতে পেয়ে বাহিরে এলাম, তখন আমি ঘোরের মধ্যে ছিলাম। উত্তরা আযমপুরের রাজউকের মার্কেটে সবার সামনে একজনের হাত ধরে বাচ্চা ছেলের মতো কেঁদেছিলাম। যখন একটু ধাতস্ত হই, নিজেকে হঠাৎ করেই পরিনত অবস্থায় আবিষ্কার করলাম। অন্য এক অনুভূতি ভেতরে কাজ করতেছিল তখন। প্রথমদিন অফিসে যাওয়ার আগের রাতে উত্তেজনায় ঘুম হলোনা। সকালে বাসা থেকে বের হওয়ার সময় সম্ভবত আধাঘন্টা আয়নার সামনে দাড়িয়ে সর্বশেষ বেকার তুষারকে দেখেছিলাম। প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমার কর্মক্ষেত্রকে অন্তরথেকে ভালোবাসবো।
ট্রেনিং শুরু হলো। ১ মাস কঠোর প্রশিক্ষণের পর শুরু হলো যাত্রা। ১ মাস পর প্রথম যখন বেতন পেলাম, হঠাৎ করেই যেন বয়স ১০ বছর বেড়ে গেল। যে তুষারের মাসিক হাতখরচ ছিলো দেড় হাজার টাকা, তার হাতে এতগুলো টাকা আসার পর সম্পুর্নই অপ্রস্তুত হয়ে গেছিলাম। টাকাগুলো নিয়ে বাসায় আসার পথে ভাবতেছি, কি করবো এতো টাকা দিয়ে!! মজার ব্যপার, খরচের জায়গা না পেয়ে একসঙ্গে ৫ পিস চিকেন ফ্রাই খেয়ে ফেলেছিলাম। :D অথচ যার দুই পিস খেতে গেলে অন্তত তিনবার ভাবতে হতো।

যাই হোক, এই চাকরিতে আসার পর আজ পর্যন্ত ছুটছি তো ছুটছিই। সারাদেশের এক তৃতীয়াংশের বেশি ঘুরে ফেললাম। প্রতিনিয়ত প্রচুর অভিজ্ঞতা, প্রচুর পরিশ্রম, প্রচুর আনন্দের সাথে কাজ করতে করতে কিভাবে যে ১ টা বছর পার হয়ে গেল তা বুঝতেই পারিনাই। প্রথমদিনের সেই তুষারের সাথে আজকের তুষারের আকাশপাতাল পার্থক্য। এই চাকরি আমাকে অনেক অনেক দিয়েছে। সেই তুলনায় আমি সাউথটেক গ্রুপ কে তেমন আহামরি কিছু দিতে পেরেছি কিনা সেই ব্যপারে যথেষ্ট সন্দিহান। তবে কিছু দিতে পারার চেষ্টাটা প্রতিনিয়ত বাড়বে এইটা হলফ করে বলতে পারি।

আমি আজ ভালো আছি। তবে গত ১ বছর ধরে অনেক চেষ্টা করেও এই গানটা গাইতে পারিনা,
"চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
এখন আর কেও আটকাতে পারবেনা
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো,
মাকে বলে দাও বিয়ে তুমি করছোনা। "

এই অতৃপ্ত বোধটা সারাজীবন থাকবে। কারণ সবার হাত পা ছাড়া অবস্থায় জন্মেনা। অনেকেই জন্ম থেকেই পঙ্গুত্ব বরণ করে জন্মে। এই পঙ্গুত্ব অদৃশ্যমান। অদৃশ্য সুতো দিয়ে এদের হাত-পা বাধা
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×