somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুমী ইয়াসমীন
আয় ফিরে আয় শৈশব আমারnআয় ফিরে আয় আমার মেয়েবেলা nএক্কা দোক্কা, চড়কি চড়া, ডাঙ্গুলী আর পুতুল খেলা; nআয় ফিরে আয় শৈশব আমার nআয় ফিরে আয় আমার ছেলেবেলা nমাছ ধরা আর চড়ুইভাতী, ফড়িং, পাখির পিছে ছুটা; nআয় ফিরে আয় শৈশব আমার nআয় ফিরে আয় আবার আমার কাছে nগোল্লাছুট

বাবার কন্যা

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইচ্ছে করে আবার বাবার সেই আদুরে কন্যাটি হতে,
বায়না ধরে বাবার হাতের মুঠোতে তর্জনীটি রেখে গুটিগুটি পা ফেলে
সেই ছোট্ট আমিটি বৈশাখী পৌষমেলা দেখতে যেতে!
তিলের টকি, মাটির পুতুল, হাতি-ঘোড়া, গ্যাসবেলুন,
বাসন্তীরঙা সেই মাটির ফুলদানীটা আবার কিনে আনতে।

ইচ্ছে করে আবার বাবার সেই স্নেহময়ী কন্যাটি হতে,
সবজি বাগানে তপ্ত দুপুরে রোদের ঝাঁঝে কাজের মাঝে
ব্যস্ত বাবার গায়ে ছাতা হাতে শীতল ছায়া দিতে!
বেগুন, টমেটো, কুমড়ো,লাউ, ডাটা ও পুঁই শাকের কচি লতার মাঝে
বাবার সেই কোমল মমতা ফিরে পেতে।

ইচ্ছে করে আবার বাবার সেই মমতাময়ী কন্যাটি হতে,
মুরগীর খামারে নানান দরকারে বাবার হুটহাট
ডাক শুনার তরে এক পায়ে খাড়া থাকতে,
বাক্সভরা সদ্যোজাত আনা মুরগীর তুলতুলে ছানাগুলো
একমাত্র আমি-ই পরম মমতায় এক-দুই-তিন গুনে হিসেব করে করে বের করতে!

ইচ্ছে করে আবার বাবার সেই ভালবাসার প্রিয় কন্যাটি হতে,
দড়ি, বস্তা,কাস্তে নিয়ে বাবা যখন
তাঁর প্রিয় গরু বাছুরের
ঘাস খড়ের গাদা এনে ফিরতেন
তখন ক্লান্ত তৃষ্ণার্ত বাবার পাশে পানি হাতে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে!

ইচ্ছে করে আবার বাবার সেই আহ্লাদীপনা কন্যাটি হতে,
বাবার একটু আদর একটু বাড়তি যত্নের লোভে
যখন উস্কশুষ্ক চুলে এলোমেলো বসনে ধরতাম ছুঁতো;
বাবা তখন কাছে ডাকতেন আমায়
অতি আদুরে স্বরে বলতেন; পরিপাটি করে চলবি মা সবসময়
গায়ে জড়াবি পরিচ্ছন্ন জামা,
মাথার চুলে করবি ঝুঁটি,
আর ঠিকমতন পায়ে পরবি চটি!
আমিও এই সুযোগে আবদারের সুরে বলতাম;
বাবা এনে দিও তবে একটা ভালো তেল ও শ্যাম্পুর বোতল,
চুল বাঁধার হরেক রঙবাহারি মাথার ক্লিপ ফিতে,
কিনে দিও লাল টুকটুকে সুন্দর একটা রানীজামা
আর পিঁয়ূ পিঁয়ূ করা বাঁশিওয়ালা একজোড়া গোলাপী জুতো!

জানি বেলাশেষে সবারই হারিয়ে যায় একদিন এমন শৈশব-কৈশোরবেলা,
হারিয়ে যায় বাবা-মায়ের আদর শাসনে ঘেরা হাজারো চাওয়া পাওয়া!
তবুও বারবার ফিরে পেতে ইচ্ছে করে আমার সেই প্রিয় মেয়েবেলা।
বারবার বাবার স্নেহের ছায়ায়, আদরের মায়ায়
সবসময় ঘেঁষে থাকতে ইচ্ছে করে আমার এই বড়বেলা।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×