somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাকগ্রা বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে

২৩ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিডনিতেই গোধূলী নামছে গ্লেন ম্যাকগ্রার বিশ্ব আলো করা বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের। অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে নামছেন 122 টেস্টে 555 উইকেট নিয়ে প্রতিপরে ব্যাটসম্যানদের কাছে রীতিমতো আতংক হয়ে উঠা ডেরিয়েল ম্যাকগ্রা। এখনও অস্ট্রেলিয়া অনেক কিছুই দেয়ার আছে তার। কিন্তু অসময়ে এই বিদায় ঘন্টা বাজার কারণ স্ত্রী জেন। জেন দীর্ঘ দিন ধরেই ভুগছেন ক্যান্সারে। তার কারণেই দীর্ঘ 8 মাস ক্রিকেটকে দূরে সরিয়ে রেখেছিলেন ম্যাকগ্রা। ফিরেই দলকে পাইয়ে দিয়েছেন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ। গত বছর ইংল্যান্ডের মাটিতে হারানো অ্যাশেজ পুনরুদ্ধারেও অস্ট্রেলিয়ার হয়ে দারুণ লড়ছেন তিনি। এ অবস্থাতে অনায়াসে তার ক্যারিয়ারটা আরো দীর্ঘ হবে এমন আশা করাটা মোটেও অন্যায় নয়। ম্যাকগ্রাও সেটা মানছেন, তবুও কঠিন সিদ্ধান্তটা নিতেই হচ্ছে। শুনুন তার মুখে, 'সিডনিতেই শেষ টেস্ট খেলছি আমি। ঘরের বাইরে বিশেষ করে জেন আর বাচ্চাদের ছেড়ে থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাগুলো বড় হচ্ছে। ওরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠছে তা থেকে নিজেকে দূরে রাখা খুবই কঠিন।"
তবে আতঁকে উঠার কিছু নেই। টেস্টকে বিদায় জানালেও 'দি পিজিয়ন' ক্রিকেট আরও কিছুদিন খেলবেন ওয়ানডে ক্রিকেট। আগামী 2007 বিশ্বকাপের নিজের ব্যাট-প্যাট স্থায়ীভাবে তুলে রাখবেন এই জিনিয়াস, শনিবার মেলবোর্ণে সংবাদিকদের এমনিই তো বললেন গ্লেন ম্যাকগ্রা।
1993 সালে পার্থে অভিষেক হওয়া ম্যাকগ্রা মেলবোর্নেই বিদায় নিচ্ছেন। কারণ এটিই যে তার নিজের মাঠ। এখানেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন তিনি। আর ম্যাকগ্রা হয়ে ওঠার ভিত্তিটা তো তিনি নিজের মধ্যে গড়ে তুলেছিলেন এই মেলবোর্নেই। 13 বছরের ক্যারিয়ারে 555টি টেস্ট উইকেট লাভ করেছেন তিনি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটপ্রাপ্তির রেকর্ড।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×