জমচোখ আড়ালে-
সময়ের স্রোতে হাঁটে দমের কদম,
তুষার রংয়ের শ্বেত ভালুক খুঁজে তার দমের সিঁড়ি।
জল কাচের নিদয় দেয়াল-
তার কুঠরে বসত শিকার,
জমের চোখেই থামে দমের কদম।
ভালুকের দেহেও থাকে বছরের হিসাব
সিলের তেলে হিসাবের থলেতে জমায়
উপোসী দিনের আগাম খোরাক।
সময়ের কাটও ঘুরে তার
তুষার আর উপাসের দিন মিলে
দুই ঋতুর উষ্ণ শীত।
শিকারের সুখ এলে দমের পথ আগলে দাঁড়ায় মৃতু্যর মুখ।
তারপরও থেকে যায় থৈ থৈ জলে সিলের প্রেম
ভালুকের ক্লান্তি জলের উশুল-
নতুন সংসার।
লিখেছেন- মঞ্জুর মোহাম্মদ
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



