হয়তো সিলেট থেকেই শুরু হচ্ছে নতুন ধারার রাজনীতি। সিলেট-১ আসন থেকে চার দলীয় জোটের প্রার্থী হয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বি মহাজোটের আবুল মাল আব্দুল মুহিত। যে দলই যাক এই দুজনের একজন হচ্ছেন বাংলাদেশের আগামী অর্থমন্ত্রী। এই মিল ছাড়াও এই দু’জনের আরও অনেক মিল রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা দু’জন সহপাঠী।
বাংলাদেশে নির্বাচনী প্রচারণা মানেই হচ্ছে নিজে কি করলাম বা করব সেটায় না গিয়ে প্রতিপক্ষের গিবত করা। সেটা তারা চরম চরম পৈচাশিক উল্লাসের সাথেই করে থাকেন। এবং আমরা আম জনতা সেগুলো দেখেই অভ্যস-। বরং এর ব্যতিক্রম হলে আমরা অবাক হই। সিলেটবাসীর অবাক হওয়ার পালা শুরু সেই গত নির্বাচনের সময় থেকে। ঐ আসনের এমপি হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুর পর সেখানে আওয়ামীলীগের নতুন প্রার্থী হন আবুল মাল আব্দুল মুহিত। প্রাক্তন এই সচিব দীর্ঘদিনে দেশের বাইরে ছিলেন। হয়তো পশ্চিমা সংস্কৃতির প্রভাবে তিনি ওয়ান ইলেভেনের আগে যখন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় শুরু হয় তখন নিজেকে ব্যতিক্রমী ভাবে উপস্থাপন করেন। সে সময় একটি নির্বাচনী সমাবেশে সিলেট আওয়ামীলীগের এক প্রবীণ নেতা যখন মঞ্চে ভাষণ দেবার সময় প্রতিপক্ষ বিএনপির প্রার্থী সাইফুর রহমান ও তার আর্শীবাদ পুষ্ট আরিফুল হকের বিরুদ্ধে বিষদাগার শুরু করেন তখন তিনি তাকে থামিয়ে দিয়ে মঞ্চের মধ্যেই জিজ্ঞাস করেন, আপনি যে প্রতিপক্ষের বিপক্ষে বলছেন আপনার সাথে কোন এভিডেন্স আছে? ঐ ভদ্রলোক না বললে তিনি বলেন এই গুলো বাদ দিয়ে আপনার যদি আর কিছু বলার থাকলে বলেন। ওয়ান ইলেভেন পরবর্তী এসময়েও তিনি তার শিষ্টাচার ঠিক রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ওয়ান ইলেভেন পূর্ববর্তী সময়ে সাইফুর রহমান গতানুগতিক বিষদাগারের রাজনীতি চালিয়ে গেলেও গতকাল তিনিও পাল্টেছেন নিজের খোলস। এবার তিনিও বলছেন ভ্রাতৃত্বের রাজনীতির কথা। গতকাল মৌলভীবাজার-৩ আসনের প্রচারণার সময় তিনি বলেন, ‘আবুল মাল আব্দুল মুহিত ভালো মানুষ। তিনি আমার সহপাঠী। দীর্ঘদিন বিদেশ ছিলেন। এখন দেশে এসেছেন। দেশ নিয়ে চিন্তা করেন। বাংলাদেশের রাজনীতিতে এদের মতো মানুষ বড়ই দরকার।’ তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার করা সুষ্ঠু রাজনীতি চর্চা নয়। এটা আমার অনুরোধ। এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমি ভালো কাজ করলে আমাকে ভোট দেবেন। ভালো কাজ না করলেও আমি আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই। এটা আমার শেষ প্রত্যাশা।’
আলোচিত ব্লগ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
প্রেম বয়সের বাধা মানে না!
প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।