কিছুক্ষণ আগে অফিসে আসলাম। সারাদিন দৌড়ের উপর ছিলাম বলে পত্রিকায় চোখ বুলানো হয়নি। তাই অফিসে ঢুকেই পত্রিকা টেনে নিলাম। প্রথমেই প্রথম আলো এবং প্রথম পাতার সেকেন্ড লিড দেখেই রক্ত মাথায় উঠে গেল।
সন্ধ্যার ঠিক আগে গোসল করেছিলাম তাই বাইরের শীতল হাওয়ায় আসতেই মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। কিন্তু মেজাজটা খারাপ হতে মাত্র কয়েক সেকেন্ডই লাগলো। মরুভূমির মতো সমুদ্র সৈকতে কেটে ফেলা গাছের চিত্র। পাশে তিন লাইনের হেডিং ‘টেকনাফ সৈকতে নিধন হচ্ছে হাজার হাজার ঝাউগাছ’! টেকনাফ ঘুরে রিপোর্ট করেছেন আবদুল কুদ্দুস ও গিয়াস উদ্দিন।
রিপোর্টে বলা হয়েছে- প্রায় ৬০০ একর বালুচরে উপকূলীয় বন বিভাগের গড়া বিশাল ঝাউবনের অন-ত ২০ হাজার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ১৩ বছরে তিলে তিলে গড়ে তোলা এই ঝাউবন কাটতে তাদের সময় লেগেছে মাত্র দু’মাস।
এর কিছুদিন আগে একই পত্রিকায় আরেকটি এরকম খবর জেনেছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হিসেবে আলাদা গুরুত্ব যে সৈকতের তার মাঝখানে কে নাকি বাউন্ডারী দেয়াল তুলে ফেলেছে। কি অবাক কান্ড! যিনি তুলেছেন তার মা সম্ভবত কাবিনে পেয়েছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতটা। এই না হলে সব সম্ভবের দেশ বাংলাদেশ।
আমরা এ কোন দেশে বাস করি?
এই দেশের সরকারগুলোই বা কি করে? বলতে পারবেন কেউ?
নদী আইন ভঙ্গ করে ভারত টিপাইমুখে বাধ তৈরী করে ফেলে। সরকার কোথায় প্রতিবাদ করবে। দেশকে বাঁচাবে জনগণের স্বার্থের কথা চিন্তা করবে। তা না। উল্টো ভারতের পক্ষে সাফাই গায় (আমি এখানে কোন নির্দিষ্ট দলকে একা দোষারোপ করতে চাচ্ছি না। এখন আওয়ামীলীগ ক্ষমতায়। বিএনপি থাকলে এর ব্যতিক্রম কি হতো?)। সেটা না হয় অন্য দেশের সঙ্গে সমস্যা। কিন্তু দেশের ভিতরেও ডাকুরা যা ইচ্ছে তাই করবে আর সরকার চুপ করে থাকবে তা কি করে হয়? সমুদ্র সৈকতে দেয়াল তুলে ফেলবে, একরের পর একর ঝাউবন কেটে নিয়ে যাবে প্রশাসন কি করে? এমন প্রশাসনের প্রয়োজনটা কি আমি বুঝি না।
আলোচিত ব্লগ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
প্রেম বয়সের বাধা মানে না!
প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।