somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ নম্বর জার্সি এত গুরুত্বপূর্ণ কেন?

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম দিকে ফুটবল খেলায় খেলোয়াড়দের পোশাকে (জার্সি) কোনো ক্রমিক নম্বর থাকত না। ১৯৫৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বপ্রথম জার্সিতে নম্বরের প্রচলন হয়। সে সময় সব নম্বরের জার্সিই সমগুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কালক্রমে সেরা খেলোয়াড়েরা ১০ নম্বর জার্সি গায়ে খেলতে শুরু করলে এই জার্সিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন সাধারণভাবে ১০ নম্বর জার্সিটা তাঁকেই দেওয়া হয়, যিনি দলের সবচেয়ে চৌকস খেলোয়াড় এবং জয় নিশ্চিত করার জন্য অপরিহার্য বলে বিবেচিত। দক্ষিণ আফ্রিকায় চলতি বিশ্বকাপেও আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের কাকা, ইংল্যান্ডের রুনি, স্পেনের ফ্যাব্রিগাস ১০ নম্বর জার্সি পরে খেলছেন। ফলে এ ধারণা বদ্ধমূল হচ্ছে যে ১০ নম্বর জার্সিটা দলের সবচেয়ে ভালো খেলোয়াড়ের জন্য। কিন্তু জার্সির নম্বরের সঙ্গে ভালো খেলোয়াড়ের সম্পর্ক কী? আসলে ফুটবল খেলার মূল আকর্ষণ হলো গোল। আর গোল করার সুযোগ সবচেয়ে বেশি তাঁরই, যিনি সেন্টার ফরোয়ার্ডে খেলেন। পঞ্চাশের দশকে মাঠে ফুটবল খেলোয়াড়দের কৌশলগত অবস্থানের চিত্রটা ছিল এ রকম (২-৩-২-৩): গোলকিপারের পর দুজন ব্যাক, এরপর তিনজন হাফব্যাক, পরের সারিতে দুই পাশে রাইট উইং ও লেফট উইং এবং এরপর সেন্টার ফরোয়ার্ডে তিনজন। যদি গোলকিপারের জার্সি নম্বর হয় ১, তাহলে সেন্টার ফরোয়ার্ডের তিনজনের মধ্যে মাঝখানের খেলোয়াড়ের জার্সির নম্বর হয় ১০। সাধারণত গোল দিতে দক্ষ খেলোয়াড়কেই কেন্দ্রীয় অবস্থানে রাখা হতো, সেকালের বিন্যাসে স্বাভাবিক ক্রমিক অনুযায়ী তাঁর জার্সি নম্বর ১০। তিনি ফুটবল নিয়ে জাদুকরের মতো কৌশলে প্রতিপক্ষের দুর্গ ভেদ করে গোল দেন। আর অন্যরা তাঁকে পাস দিয়ে গোল করতে সাহায্য করেন। অবশ্য পঞ্চাশের দশকের ২-৩-২-৩ বিন্যাস এখন আর নেই, কিন্তু সেরা খেলোয়াড়ের ১০ নম্বর জার্সিটা রয়ে গেছে। পেলে ও ম্যারাডোনা ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। এ রকম নামকরা অন্য খেলোয়াড়েরা হলেন মাইকেল প্ল্যাটিনি, জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, জোহান ক্রুইফ, রবার্তো ব্যাজ্জিও, রোনালদিনহো, ফ্রানসিসকো টট্টি, লুই ফিগো, রাউল গনজালেস, জিকো, মাইকেল ওয়েন, জিওর্জি হ্যাজ্জি (রোমানিয়া), রিভালদো, মারিও কেমপেস (আর্জেন্টিনা), জে-জে ওকোচা (নাইজেরিয়া), ফিরেন্স পুসকাস (১৯৫৪) প্রমুখ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×