somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিম্ফনির কাস্টমার কেয়ার, ও আমার ফিডব্যাক !!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা খরিদ করেছিলুম সিম্ফনির মস্ত বড় একখান সেট। তার পরের কাহিনির সার-সংক্ষেপ নিচে তুলে ধরার চেষ্টা করলুম। :(
অক্টোবর-১:
আমার সিম্ফনির টাচে সমস্যা দেখা দেয়ায় নিকটস্থ কাস্টমার কেয়ারে (symphony Smile) এ গেলাম। দেখলাম ২ জন young কাস্টমার কেয়ার প্রতিনিধির উপস্থিতি। প্রায় ২ ঘন্টা বসে থাকার পর আমার সিরিয়াল আসলো। সেদিন অনেক কাস্টমার তাদের সেট নিয়ে এসছিলেন। যাই হোক,
কাস্টমার কেয়ার প্রতিনিধি-১: জানাল আপনি ঈদের পরে আসেন এখন দিলে ১০-১২ দিন সময় লাগবে। আমি তার কথায় খুশি হয়ে নাছতে নাচতে বাড়ি ফিরলুম।
অক্টোবর-২৭
আমার সেটের টাচ ১০০% অকেজো হয়ে গেল। মানে, ডেড। গেলাম কাস্টমার কেয়ারে।
কাস্টমার কেয়ার প্রতিনিধি-২: এবং আমাকে probable date দিলেন ১৭ ই নভেম্বর ২০১৩। এত দেরি হবার কারন হিসেবে জানালেন, হরতালে তাদের পার্টস আসতে সময় লাগবে। আমি ওকে বলে চলে আসলাম।
নভেম্বর-১৭
যথারীতি, অনেক আশা নিয়ে ১৭ ই নভেম্বর গেলাম আমার Android 4.0.1 সেটখান হাতে পাবার আশায়। Exciting থাকারর ফলে রাতে ভালো মতো ঘুম ও হল না।
কিন্তু একি !!! আমি symphony Smile এর আসল Smile সেদিন থেকেই দেখলাম। প্রায় ২১ দিনে আমার সেট তারা ধরেও দেখেনি। জানাল, তাদের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব অসুস্থ তাই কাল আসবেন। মানে ১৮ ই নভেম্বর আমাকে আসতে বলা হল। জানাল, কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ । মেজাজ টা চরম আকার ধারন করলো । তবে কিছু বললাম না।
১৮ ই নভেম্বরঃ (আজ)
কাস্টমার কেয়ার এ গেলাম, বহুত কষ্টে কারন রাস্তায় VIP রা যাবে বলে ২ ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা বন্ধ । রিকশা, বাস , মানুষ তো দুরের কথা একটা কুকুর ও রাস্তা পার হতে পারবে না !!!
আজ নতুন একজন দেখলাম, কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ এর পাসে দারানো। ইনিই সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার সাহেব । আমি আমার স্লিপ দিলাম গার্ড এর নিকট, কিছুক্ষন পর আমাকে ইঞ্জিনিয়ার সাহেব ডাকল।
বলল, আপনাকে আজকে আসতে বলছে কে ? আমি জানালাম “কাস্টমার কেয়ার প্রতিনিধি-১” ।
ইঞ্জিনিয়ারঃ আপনার সেট তো ঠিক হয় নি । ওটার টাচ এর পাসা পাসি আরও একটা problem আছে, আপনি কি তা জানেন ?
আমিঃ না তো ।
ইঞ্জিনিয়ারঃ আপনার সেট এর নেটওয়ার্ক এ সমস্যা আছে। আর তার জন্য যে parts দরকার আর তা কবে নাগাদ আসবে আমরা বলতে পারছি না।
আমিঃ মানে কি !!! তাহলে আজকে আসতে বলা হল কেন ?
এ সময় কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ বলে উঠলঃ আমি আপনাকে আজ আসতে বলছিলাম নাকি ? পরসুর কথা বলছিলাম না? আচ্ছা, আজ কখন আসতে বলছি?
আমিঃ আমিতো আকাশ থেকে পরলাম, ওনার কথা শুনে, এত বড় মিথ্যা কেমনে কয় মানুষ। বললাম, আপনি পরসু শব্দ টা use ই করেন নি ।
এরপর সে থামল।
ইঞ্জিনিয়ারঃ তো আপণী পরে আসেন।
আমিঃ পরে মানে কবে?
ইঞ্জিনিয়ারঃ আমরা আপনাকে তা ঠিক বলতে পারছি না । যখন আমরা পার্টস পাব, তখন ই ঠিক হবে।
আমিঃ তার মানে কি ? আপনারা ১ বছর warranty দিয়ে ১ মাস ২ মাস নিজেদের কাছেই সেট রেখে দিচ্ছেন। This is not fair.

এ সময় কাস্টমার কেয়ার প্রতিনিধি-১ ঃ আপনি সেট দিসেন অক্টোবর ২৭ নভেম্বর ২৭ এ একমাস হবে। এখনো কিন্ত নভেম্বর ২৭ আসে নি।
আমিঃ ও তার মানে আপনাদের সেট দেবার কোনো specific date নাই !
ইঞ্জিনিয়ারঃ দেখেন, আমাদের কাগজে কিন্তু লেখা probable date, so আমরা সিওর কিছু বলতে পারছি না। আপনি এই নম্বরে (স্লিপ এ দেয়া একটা নম্বর) ফোন দিয়ে জেনে নিবেন আপনার সেট ঠিক হইছে নাকি।
আমিঃ আমাকে একটা Date দিন specific .
ইঞ্জিনিয়ারঃ আপনি ২৮ নভেম্বর এই নম্বরে ফোন দিয়ে জেনে নিবেন আপনার সেট ঠিক হইছে নাকি। আমি কিন্তু বলছি না এই দিন ই সেট ঠিক হবে।
আমিঃ মনে মনে কই, এই ছিল আমার কপালে। এত কস্টের টিউশনির টাকা (১২,০০০/=) দিয়ে মাত্র ৩ মাস ব্যবহার শেষে এমন সমস্যা হল। আর তা কবে ঠিক হইব তার ও কোন ঠিক নাই।
ইঞ্জিনিয়ার সাহেবকে Thank you দিয়ে চলে এলাম। ৪ টা দিন গেলাম একটা সেট ঠিক করাতে তাও হল না। এটাই কি symphony Smile ????? এই হাসির দরকার নাই ।

আপনারা তাই সেট কিনার আগে ১০০ বার ভেবে কিনবেন এটাই চাওয়া।

বিঃ দ্রঃ লেখায় সাধু ও চলিত এবং বাংলা ও ইংরেজির ব্যবহারের মিস্রন দূষণীয়।

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×