তুর্কি কবি নাজিম হিকমতের '' অপটিমিষ্টিক ম্যান'' কবিতার ভাবানুবাদ ।
আশাবাদী মানুষ
শৈশবে ,
তিনি দুমড়ে মুচড়ে দেননি কোন পাখির ডানা কোনদিন
নিরীহ বিড়ালের লেজেও বেঁধে দেননি টিনের কৌটা
দিয়াশলাইয়ের বাক্সে বন্দী করেননি কোন পতঙ্গ
পায়ের তলায় গুঁড়িয়ে দেননি কোন পিঁপড়ার আবাস ।
শৈশব যৌবন এবং জীবনযাপনের সব দায় মিটিয়ে ,
অতঃপর মহাপ্রস্থানের দিকে তিনি ধাবিত হন বিপুল সাহসে ।
তার মৃত্যুশয্যা পাশে আমি ছিলাম ।
তিনি আমাকে কবিতা পড়ে শোনাতে বলেছিলেন ।
সূর্য আর সমুদ্র সম্পর্কিত কবিতা ।
পারমাণবিক তেজস্ক্রিয়তা এবং গ্রহ , উপগ্রহ সম্পর্কিত কবিতা ।
মানবতার জয়গান সম্পর্কিত কবিতা ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




