somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিনিবে কি ছাই?

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"যে সমস্ত গোমড়া জন
মন চক্ষু নাই,
কাস্ঠ হইতে চন্দনেরে
চিনিবে কি ছাই? "

জালালুদ্দিন রুমির ফার্সি কবিতার এই বাংলা তরজমা আজ সত্তর বছর বয়সী চা দোকানদার শুনিয়েছিলেন । তিন তরুনের মাঝে বিশ্বাসীর পরিচয়, অবিশ্বাসীর পরিনতি, পাপের প্রায়শ্চিত্ত, অনুতাপের ফল ইত্যাদি বিষয়ে পবিত্র কোরআনের একটা সুরার তরজমা নিয়ে বাহাস চলছিল। চুড়ান্ত পর্যায়ে একজন আলাপে ইস্তফা দিয়ে কিছুক্ষণ বাদেই ফিরে এসে প্রাসঙ্গিক বিষয়ে আরেকটি সুরার রেফারেন্স এবং শানে নুজুল দিয়ে অপরপক্ষকে পরাস্ত করার দাবি করে বিদায় নিলেন। অপর দুইজন ও দুই মিনিট পরে বিদায় নিলেন। তার্কিকগন বিদায় লইলে এই বৃদ্ধ তখন আমাকে ইঙ্গিত করে জালালুদ্দিন রুমির কবিতার বাংলা তরজমাটি বলে তার্কিকদের অজ্ঞানতা নিয়ে মতামত জানালেন। একইসাথে তরুনদের তর্কের বিষয় সুরা মুমিনুনের শানে নুযুল ব্যাখ্যা করলেন। বললেন সূরার মূল বক্তব্য হচ্ছে চারিত্রিক গুণাবলী যা মুমিন বা বিশ্বাসী হওয়ার 'বীজতলা ' বা মূলভিত্তি। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেই রূপ পরিবেশের যখন সত্যকে অস্বীকার করা হয় এবং সত্যের অনুসারীদের অত্যাচার ও অপমানে জর্জরিত করা হয়। সত্য এক, অদ্বিতীয় এবং সন্দেহাতীত এবং শেষ পর্যন্ত সত্য চিরস্থায়ী। যারা পাপের রাস্তায় থাকে তাদের শেষ মুহুর্তের অনুতাপ গ্রহণযোগ্য হবে না।

আমার আগ্রহের প্রেক্ষিতে পরবর্তীতে উল্লেখিত রুমির কবিতার ফার্সি সংস্করণও মুখস্থ শোনালেন । পরে স্বেচ্ছায় রুমির আর ও দুটি কবিতা সম্পূর্ণ ফার্সিতে পাঠ করলেন কোন জড়তা ছাড়াই। নজরুল সম্পর্কে ও অনেক প্রাসঙ্গিক কথা বললেন।
তার মতে বাঙালি মুসলমান কেবল নজরুল পাঠ করেছে। ধারন করতে পারে নাই। তাই মুসলমানের নজরুলকে নিয়ে অহমিকা অসাড়তা বেশি কিছু নয়।

আলাপে জানা গেলো প্রায় বিশ বছর অাধ্যাতিকতার চর্চা করেছেন। একসময় কিছু জিজ্ঞাসার সমাধান না পেয়ে কোরআন নিয়ে ঘাটাঘাটি শুরু করেন । কোরআনের সব সুরা , আয়াতের তরজমা, ব্যাখ্যা তার নখদর্পণে। এখন সম্পূর্ণ আস্থা কোরআনেই ।
দৈনিক দুই প্যাকেট বিড়ি খান তিনি। পিউর আকিজ বিড়ি। ঘাড়ে নমিত বাবড়ি চুল। সফেদ দাড়ি আর নুয়ে পড়া দেহের সাথে অন্তর্গত জ্ঞান ভান্ডারের সমাবেশে এক পরিপূর্ণ রহস্য পুরুষ এই চা বিক্রেতা বৃদ্ধ। সংসারের কথা জিজ্ঞেস করলে কৌশলে এড়িয়ে যান। বলেন আপনাদের সাথেই তো আছি।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×