somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল লাইটার

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিটারের লাইটার বলে এক জাতীয় লাইটার আছে বাতাসে যার আগুন নিভে না। এই বস্তুটির প্রতি সিদ্ধার্থের বেশ বড়মাপের দূর্বলতা আছে। চমকপ্রদ ডিজাইনের বিচিত্র রঙের লাইটার আজকাল বনেদি সিগারেট দোকানগুলোতে পাওয়া যায়। শুক্রবার সকালে সিদ্ধার্থ গিয়েছিল এমনই এক দোকানে।
বারো তেরো বছরের এক বালক কিন্তু ভঙিতে সাক্ষাত মঙ্গোলীয় রাজা চেঙ্গিস খান দোকানে বসে আছে । চেহারার তেজ এমনই প্রখর যে বড়বেলায় এ সম্মুখ লড়াইয়ে শত্রুপক্ষকে কচুকাটা করবে সন্দেহ নাই । সিদ্ধার্থ হিটারের লাইটার দেখতে চাইলে প্রথমে যেটা দিল ওইটাতে ইংরেজী বড় হরফে লাভ (LOVE) লেখা। ওইটা বদলাইয়া দিতে বললে চেঙ্গিস খান রক্তহিম করা অগ্নিদৃষ্টিতে বাজখাঁই গলায় জিজ্ঞেস করে, "লাভ লেখা থাকলে কি সমস্যা? আপনের দরকার আগুন ! "
বাতচিতে না গিয়ে আরেকটা দিতে বলিলে পরবর্তীতে যেইটা দিল ওইটাতে আবার মার্সিডিজ গাড়ির ছবি খোদাই করা। লাইটারে খোদাইকৃত গাড়ির প্রতি সিদ্ধার্থ অনাগ্রহ জানিয়ে আরেকটা দিতে বললে চেঙ্গিস খানের চোখ দিয়ে এবার যেন সাক্ষাৎ অগ্নিকুণ্ড বাহির হওয়ার দশা। "লাইটার কিনবার আইছেন না তামাশা করবার আইছেন? বলে হুংকার ছাড়িয়া অনেক কষ্টে সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ দমন করে ইংরেজীতে এক দুই লাইন লেখাযুক্ত স্ট্রবেরির ছবিওয়ালা লালরঙা আরেকখান লাইটার সিদ্ধার্থের দিকে প্রায় ছুড়ে মারে । এইবার নাকচ করলে চেঙ্গিস খানের হাতে গর্দান হারানোর ভয় (বন্দুক, তরবারিসহ যাবতীয় আগ্নেয়াস্ত্র অাকৃতির লাইটার দোকানে দাপটের সহিত বিরাজ করিতেছে) এবং আমলে নেওয়ার মত খুত না পেয়ে ওই লাল লাইটারই খরিদ করে চেঙ্গিস খানের হাত থেকে গর্দান অক্ষত রেখেই সিদ্ধার্থ বাসায় ফেরে ।
বাসায় ফিরে সিগারেট জ্বালিয়ে লাইটারের ইংরেজী লেখার দিকে নজর দিয়ে দেখে ওখানে লেখা- " Red girls are filled with love." । বাংলায় তর্জমা করলে দাড়ায়,
" লাল বালিকারা ভালবাসায় পূর্ণ।"
সন্ধ্যাবেলা বিশ্ববিদ্যালয়ের ছোটভাই কাম ফ্ল্যাটমেট অরুন সিদ্ধার্থের রুমে গল্প করতে করতে লাইটারটি নাড়াচাড়া করার সময় ওই লেখাটি তার চোখে পড়ে। নিমিষেই চোখ বড় হয়ে যায় তার।চেঙ্গিস খানের চোখে ছিল সুপ্ত আগ্নেয়গিরি আর অরুনের চোখে নারী হ্রদয়ের ভালবাসা পাওয়ার জন্য মজুদ এক হিমালয় হাহাকার।
পরক্ষনেই বলে, " এই লাল মেয়েগুলা কই থাকে ভাই?"
এমন সময় পাশের রুম থেকে অরুনের বন্ধু ওকে ডাক দিলে ওর গলা সপ্তমে চড়ে।বাজখাঁই স্বরে হুঙ্কার ছাড়ে ," ওই শুয়োর ডাকস ক্যান? "
মনে হয় সিদ্ধার্থের কাছ থেকে লাল বালিকাদের আস্তানার হদিস না জানা পর্যন্ত তার অন্তর্জগতের উচাটন থামবে না ।
আবার ডাকে, " ভাই..........!"
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×