somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলছাপ শার্ট ।

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৫ সালের দিকে ৯৫/সি শান্তিনগর এই ঠিকানায় থাকত রাজীব। প্রতি মাসে একবার কি দুইবার সন্ধ্যাবেলায় জনৈক কছিমুদ্দিনের খোজে এক ভদ্রলোক আসতেন। কলিংবেল বাজিয়ে সিঁড়ির সামনের অল্প জায়গাটিতে অস্থির পায়চারি করতেন তিনি। দরজা খোলার সাথে সাথে "কছিমুদ্দিন আছে?" বলে উত্তরের জন্য কাতর ভঙ্গিতে তাকিয়ে থাকতেন। রাজীব না বলার সাথে সাথে 'ও আচ্ছা' বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে যেতেন। লোকটির কপালে থাকত বিন্দু বিন্দু ঘাম।গায়ে ক্রীম কালারের জলছাপ হাফশার্ট।
শান্তিনগরে তিন বছর বসবাসের যবনিকা টেনে ২০১৯ সালের প্রথমভাগে মিরপুরে চলে আসে রাজীব।কছিমুদ্দিনের খোজে আসা লোকটার কথাও ভুলে যায় সে। মিরপুরের বাড়িটি জল্লাদখানা ঘেষা গলির শেষ বাড়ি। চিলেকোঠায় দুই রুমের ফ্ল্যাট। রাজীবের পাশের রুমে থাকত প্লাস্টিক কোম্পানির বিপণন কর্মকর্তা জুলহাস। সেপ্টেম্বরে জুলহাস সিলেটে বদলি হয়ে গেলে রুমটিতে নতুন বাসিন্দার জন্য লিফলেট ছাপিয়ে রুমমেট আবশ্যক বিজ্ঞাপন দেয় রাজীব। এক শুক্রবারে এক ভদ্রলোক ফোন দিয়ে রুম দেখতে আসেন এবং অ্যাডভান্স দিয়ে রুম কনফার্ম করে যান। নভেম্বরের এক তারিখ উঠবেন এমনি জানালেন। যথারীতি উঠলেনও। ভদ্রলোকের মোবাইল নম্বর সেইভ করতে গিয়ে রাজীব জানতে পারে ভদ্রলোকের নাম কছিমউদ্দিন। পেশা জানতে চাইলে অনলাইন ফ্রিল্যান্সিং করেন বলে জানান।
তিনদিন বাদে এক সকালবেলা অফিসে যাওয়ার পথে রাজীব কছিমউদ্দিনকে দেখে কতগুলো ফুল গাছের চারা এবং টব নিয়ে ছাদে যেতে। চোখাচোখি হতেই কছিমুদ্দিন জানালেন বাড়ীওয়ালার কাছ থেকে ছাদে বাগান করার পারমিশন নিয়েছেন। আরও বললেন জীবিত থাকতে তার ফুলবাগানের দারুন শখ ছিল।
জীবিত থাকতে? লোকটা কি মৃত এখন? রাজীবের মস্তিস্ক অচল লাগে। দেরি হয়ে যাচ্ছে দেখে অফিসের উদ্দেশে চলে যায় সে। সন্ধ্যাবেলা বাসায় ফিরে কছিমুদ্দিনকে দেখতে পায় না রাজীব। আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পরে কলিংবেল বাজে চিলেকোঠার ফ্ল্যাটটিতে। দরজা খুলতেই লোকটি জিজ্ঞেস করেন , "কছিমুদ্দিন আছে?"
লোকটির কপালে বিন্দু বিন্দু ঘাম। গায়ে ক্রীম কালারের জলছাপ হাফশার্ট। । অস্থির পায়চারি করছে সিঁড়ির সামনের জায়গাটিতে।

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×