`চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন'-এই প্রতিপাদ্যকে সমানে রেখে কুড়িগ্রামে শুরু হয়েছে ২দিনব্যাপি তথ্যমেলা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সনাক-এর আয়োজনে সোমবার কুড়িগ্রাম পৌরচত্বরে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
পরে সনাক আহ্বায়ক মো: শাহাবুদ্দিনের সভাপতিত্বে `তথ্য অধিকার আইন বাস্তবায়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, আলোচনায় অংশ নেন পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সদর উপজেলা ইউএনও সাঈদ কুতুব, প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, সলিডারিটি পরিচালক হারুণ অর রশিদ লাল, সুজন সভাপতি খায়রুল আনম, অনলাইন দৈনিক কুড়িগ্রাম নিউজ ডট কম সম্পাদক ইউসুফ আলমগীর, টিআইবি এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ প্রমুখ।
জেলার সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে তাদের সেবা কার্যক্রমের তথ্য সকলের সামনে তুলে ধরেন। এছাড়াও মেলায় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদশর্নীতে ছিল উপচে পড়া ভীড়।
সন্ধ্যায় মেলা মঞ্চে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাদল আহমেদ, রাশেদুজ্জামান বাবু, অনন্ত কুমার দেব, শামসুল ইসলাম সুমন, হাবিবুর রহমান দুলাল, সফিকুল ইসলাম সফি, জিনাত সুলতানা ইতি, দেবাশীষ রায়, মদন মোহন, জাহিদ হাসান মিলু, জীবন, দিসা, জুনিয়া, মীম, পায়েল, তুষার কান্তি, ইয়েস ফ্রেন্ডস রাশেদ প্রমূখ।
মঙ্গলবার সকাল ১০টায় সনাক কুড়িগ্রাম কার্যালয় থেকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর চত্বরে শেষ হবে। সেখানে দিন ব্যাপি মেলায় আলোচনা সভা ও সন্ধ্যায় প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করবে ভাওয়াইয়া একাডেমী, দুর্গাপুর।
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।