somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে নেওয়া (রম্যরচনা-১) :) :) :)

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. বদনার ইংরেজী কি হবে???
বলুন তো বদনা ইংরেজী কি হবে??? :D :D :D
নাম সঠিক জানি না তবে আমরা টেন্ডুল বলে ডাকি।
পেশায়: চুল ছাটানো। বয়স: ২০-২২। লেখাপড়া: নেই
একদিন আমি বসে আছি তার দোকানে চুল ছাটানোর জন্য। কিছু সময় পরে আমাদের এলাকার দুজন সিনিয়ার ছেলে আসলো। একটাও এসএসসি পাশ করেনি। তাদের কাজ সারা দিন বাজারে বসে আড্ডা দেওয়া। তারা এ গল্প সে গল্প করতে করতে এক দু কথায় টেন্ডুলরের পিছনে লেগে গেল...
বলতো টেন্ডুল আমের ইংরেজী কি??
জানি না ভাই।
পানির ইংরেজী??
জানি না।
মানুষের ইংরেজী??
জানি না।
কি শিখেছিস সারা জীবন??? তোর দোকান থেকে কোন দিন বের হতে ও পারলি না, আর কাচিঁ, মলম, খুর ছাড়া কিছুই চিনলি না।
কথা শুনে টেন্ডুল একটু হতাশ হল মনে হল। কাজ করতে করতে নিচে একটা বদনা ছিল, ওটা হাতে নিতে নিতে কি মনে হলো টেন্ডুল বললো আপনারা এতো পারেন বলেন তো বদনার ইংরেজী কি??
দুজনেই হকচকিয়ে গেল!!! :( :( :( দুজন দুজনের দিকে তাকাঁচ্ছে বার বার আমার দিকেও তাকাচ্ছে। আমার বুঝার বাকি নেই যে টেন্ডুলের কাছে আজ ধরা খেয়ে গেছে =p~ =p~ =p~ আমিও মুচকি হাসচ্ছি যদিও বদনা ইংরেজী আমিও জানি না :P :P :P
কথা না বাড়িয়ে একটু পরে তারা দোকান থেকে প্রস্থান করলো =p~ =p~ =p~
এরপরে আমি বাড়িতে গিয়ে ডিকশনারী খুজে দেখে নিলাম। মজার ব্যাপার আমার খুব কাছের একটা লোক মিশিগানে (আমেরিকা) থাকে তার কাছে একদিন আমি বদনার ইংরেজী জানতে চেয়েছিলাম। সে বলতে পারেনি =p~ =p~ =p~ । পরে একদিন সে আমাকে বললো তোমার বদনার ইংরেজী আমি অনেকের কাছে জানতে চেয়েছি। কেউ উত্তর দিনে পারেনি =p~ =p~ =p~


২. বিপিএল দেখতে যাওয়া...
রাফিজ, অপু!!!
আমার কাছের যত গুলো বন্ধু আছে তাদের ভিতর এরা দুজন অন্যতম।
আমি ক্রিকেটের সেই রকম ভক্ত। দেশের খেলা হলে ঘুম খাওয়া বাদ দিয়ে খেলা নিয়ে পড়ে থাকা আমার প্রধান কাজ।
আমার বন্ধু দুটা তার বিপরীত। মাথায় বন্দুক ধরে দেশের ক্রিকেটের ১১ জন খেলোয়ারের নাম বলতে বললে ওরা গুলি খেতে রাজি হয়ে যাবে!!! :D :D :D
বিপিএল-২০১৫ তিন জনে একসাথে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবো বলে স্থির করলাম।
আমি যথারীতি ২.৩০টার ভিতর স্টেডিয়ামে গেলেও অন্য দুজনের খবর নেই!!!
কিছু সময় পরে অপুকে ফোন দিলাম।
অপু কোথায় তুমি???
আমিতো স্টেডিয়ামের রাস্তার সামনে। কিন্তু কোন মানুষ জন তো দেখিনা।
মানে??? কোথায় তুমি বলতো???
এইযে রাস্তা থেকে স্টেডিয়াম দেখা যায়। রাস্তার সামনে ফ্লাইওভারও দেখা যায়.....
আমার বোঝা শেষ অপু আর্মি স্টেডিয়ামে বিপিএল দেখতে চলে গেছে :P :P :P
আশাহত হয়ে রাফিজের কাছে ফোন দিলাম। রাফিজ বললো: কোন গাড়িতে ওঠলে তাড়াতাড়ি গুলিস্থান যাওয়া যাবে বলো।
বুঝলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামের যাওয়ার প্রিপারেশন রাফিজের হয়ে গেছে :P :P :P
সব মিলে ভালই হলো। তিনজন তিন স্টেডিয়ামে বসে বিপিএল খেলা দেখবো =p~ =p~ =p~
যদিও শেষেমেষ অপু রাত ৮টায় মিরপুর স্টেডিয়ামে পৌছাতে পারলেও রাফিজ আর আসতে পারেনি.....

(বি:দ্র: উপরের ছবিটি আমি বিপিএল-২০১৫ দেখতে গিয়ে ঐদিন তুলেছিলাম)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×