somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাদের গল্প কে লিখবে???

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১। এক সন্ধ্যায় একজন চা-ওয়ালা দেখতে পেলাম। এত বয়স যে, বয়সের ভরে নুয়ে পড়েছে। হাঁটতে পারছে না ঠিক করে। হাতে একটা চায়ের বড় ফ্লাস্ক, একটি পলিথিনে কয়েকটি সিগারেটের পেকেট, ছোট একটি পানির পাত্র (চায়ের কাপ ধোয়ার জন্য)। যদিও আমার চায়ের নেশা নেই বা তেমন চা খায় না, তবুও সামনে গিয়ে চা চাইলাম। আমাকে চা দিয়ে চা-ওয়ালা বসে পড়েছে। বুঝতে পারলাম দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। আমি বললাম, ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারছেন না এগুলো নিয়ে চলবেন কেমন করে??
কি করবো বাবা? কিছু তো করার নেই।
কেন আপনার ছেলেমেয়ে নেই??
২ ছেলে, ১ মেয়ে। কেউ দেখে না। আগে মসজিদের ইমামতি করতাম, এখন বয়স হয়েছে তাই .... (থেমে গেলেন)
আপনার পরিবার (স্ত্রী) আছে??
আছে, তার নিয়েই থাকি। কিচ্ছু করতে পারি না, ভিক্ষা করতেও খারাপ লাগে।
হেঁটে হেঁটে এতো কষ্ট না করে একটা ভাল জায়গা দেখে বসে চা বিক্রি করেন। কোথাও বসলে আপনাকে মানা করবে না।

ঠিক আছে, বলে টাকা নিয়ে চলে গেলেন। আমি কিছু সময় তাকিয়ে দেখলাম। ভালভাবে হাঁটতে পারছে না, পা ঠিক মতো পড়ছে না...তবু চলেই যাচ্ছে লোকটা.....

২। সাধারনত বৃদ্ধ লোকের রিক্সায় মানুষ বেশি উঠতে চায় না। অবশ্য এখানে কারো দোষ দেওয়াও ঠিক না। কারন সবাই ব্যস্ত আর একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বলবান টাইপের রিক্সাওয়ালা হলে হাঁকিয়ে যেতে পারে। আমার অভ্যাস আমি তেমন ব্যস্ত না থাকলে বৃদ্ধ রিক্সাওয়ালা দেখলে তাদের বেশি প্রাধান্য দিই। কারন কোন উপায় না পেয়ে তারা রিক্সা চালায়। আমি চড়লে তাতে তারও কিছু সাহায্য হলো আমারও পথ চলা হলো। একদিন কোন কাজে একটি কুরিয়ার সার্ভিসে যাচ্ছি। একটি পার্সেল নিয়ে ফেরৎ আসতে হবে। যথারীতি বৃদ্ধ রিক্সাওয়ালা। বয়স ৭০-৭৫ হবে। ভালভাবে চালতে পারছে না। আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম বয়সের পাশাপাশি কানও বৃদ্ধ হয়েছে। ভাল শুনতে পায় না। জানতে চাইলাম, চাচার দেশ কোথায়???
ময়মনসিংহ।
এই বয়সে রিক্সা চালান কেন??
কি করবো, আর কোন কাজ জানি না যে।
ছেলে মেয়ে কি করে??
২ মেয়ে। ফোস্কা (বসন্ত) ওঠে ২ মেয়ে আর মেয়ের মা অন্ধ হয়ে গেছে। এখন তাদের তো ফেলে দিতে পারি না।

ফেরৎ যেতে হবে তার জন্য কিছু সময় অপেক্ষা করতে বললাম। ৫-৬ মিনিটে পারর্সেল নিয়ে ফেরৎ আসার সময় কথা বলতে পারেনি। এই লোকটার কিছু হলে ঐ পরিবারের কি হবে মাথার ভিতর ঘুরছে। ঐ দিন যাওয়া আসা ৪০ টাকার ভাড়া ৮০ টাকা দিয়েও তাকে খুশি করতে পারে নি।

৩। বস্তির পাশ দিয়ে হাঁটছি। একটা জায়গার কিছু লোকের জটলা। এগিয়ে গিয়ে শুনলাম, বস্তির ৭০ বছর বয়স রিক্সাওয়ালা বৃদ্ধের একমাত্র সঙ্গিনী আজ দুনিয়া থেকে বিদায় হল। বৃদ্ধকে দেখলাম পাথর চোখে তাকিয়ে আছে। এক ফোঁটা পানি নেই চোখে। আমার মাথায় ঢুকলো ঐ বৃদ্ধ আগে পরিশ্রম করতো তারপরও আশা ছিল। সে ঘরে ফিরবে, তার সঙ্গিনীর সাথে কথা বলবে, এক সাথে খাবে, সুখে দু:খে এক সাথে থাকবে। এখন, এখন সে কি করবে? কোন আশা বিহীন একাকী একজন বৃদ্ধের অনুভুতি কেউ কি উপলব্দি করতে পারবে তার মত করে??

(বি:দ্র: অনেক দিন পর ব্লগে ফিরে কিছু অনুভুতি শেয়ার করলাম ছাড়া কিছুই না। )
ছবি: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×