৭১'র চেতনা আমরা কম বেশী সবাই লালন করি। ৭১ যেন আমাদের জীবনের পাথেয়। আমাদের অহংকার, পথ চলার অঙ্গীকার। তবে যে চেতনা হওয়া উচিত ছিলো সার্বজনীন, সেটা আজ কারো কুক্কীগত। কেউ মনে করে এই চেতনা তার বাপের সম্পত্তি, আর কারও উদাসীনতার স্বীকার। কোনো দলের নেতার ঢাকে মানুষ যুদ্ধে যায় নাই, গিয়েছিলো সেই নেতার ঢাকে যিনি ছিলেন দল মতের উর্দ্ধে।যিনি ছিলেন মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। কোনো নির্দিষ্ট দল সেদিন যুদ্ধ করেনি, করেনি কোনো ধর্মগোষ্টী, করেছিলো বাংলার মানুষ। তবে তা আজ হয়ে গেছে কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি। আর যারা এই দলের মতাদর্শী নন তাদের নাম রাজাকার!! যে যুদ্ধ ছিলো আমাদের অধিকার আদায়ের যুদ্ধ তা আজ ধর্ম যুদ্ধ হয়ে গেছে। সেখানে জামাআত হয়ে গেসে মুসলমানের ধারক, আর বাম-আওয়ামীলীগাররা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর আমরা যারা জামাআত বা আওয়ামীলীগ করিনা, আমরা কোথায় যাবো? জামাআত না করলে আমরা মুসলমান না, আর আওয়ামীলীগ না করলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। বাংলাদেশের মানুষের এই অদ্ভুত সঙ্গায়ন বা বিভক্তীকরণটা কে করলো?? এটা শুধুমাত্র বাম আর আওয়ামীলীগার দের কল্পনা প্রসূত চিন্তাধারা। আমরা আমাদের ৭১'র চেতনায় উজ্জীবিত হতে চাই, বিভক্ত হতে চাই না। আমরা চাই সঠিক ইতিহাস, প্রবন্চনা নয়। আমরা চাই মুক্তিযুদ্ধাদের মূল্যায়ন। আমরা চাই সকল মানবতা বিরোধী অপরাধীদের শাস্তী। মানবতা বিরোধী অপরাধীদের কে যেনো কোনোভাবে সঙ্গায়িত করা না হয়। ওদের আলাদা কোনো পরিচয় নেই। ওরা অপরাধী!!
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।